পররাষ্ট্রমন্ত্রী আবুল মোমেন বলেছেন, ১৯৭১ সালের গণহত্যা নিয়ে পাকিস্তান আনুষ্ঠানিক ক্ষমা না চাইলে দু’দেশের সম্পর্ক গভীর করার কোন সুযোগ নেই। শ্রীলঙ্কার ৭৫-তম স্বাধীনতা দিবসে পাকিস্তানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিনা রাব্বানীর সাথে সাক্ষাতে তিনি একথা জানান। পররাষ্ট্রমন্ত্রীর আশা, ২০০ মিলিয়ন ডলারের ঋণ সুবিধা সেপ্টেম্বরের মধ্যে শ্রীলঙ্কা ফেরত দিতে পারবে।






