সেন্টমার্টিন দ্বীপের পরিবেশগত সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করতে দ্বীপটির মাস্টার প্ল্যান এবং ইকোলজি ড্রাফট প্রকাশ করে এই বিষয়ে মতামত পাঠানোর আহ্বান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ।
সোমবার ২৪ নভেম্বর এই সংক্রান্ত একটি নোটিশ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে উন্মুক্ত করা হয়েছে। নোটিশে জানানো হয়, সেন্টমার্টিন দ্বীপের জীববৈচিত্র্য রক্ষা, পর্যটন নিয়ন্ত্রণ এবং পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে তৈরি করা এই খসড়া পরিকল্পনা ও ব্যবস্থাপনা নীতিমালা সবার জন্য খোলা রাখা হয়েছে।
আগামি ২০ ডিসেম্বর ২০২৫ তারিখের মধ্যে সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়, বিভাগ, সংস্থা, প্রতিষ্ঠান এবং জনসাধারণকে মতামত পাঠানোর অনুরোধ জানানো হয়েছে। মতামত পাঠাতে বলা হয়েছে ই-মেইলে [email protected] mailto:[email protected] ঠিকানায়।
এছাড়া উৎপাদনকারীর সম্প্রসারিত দায়ভিত্তিক রির্পোনসিবিলিটি বিষয়ক নির্দেশনা, প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা-২০২৫ সংক্রান্ত খসড়া নীতিমালার ওপরও একই তারিখের মধ্যে [email protected] ও mailto:[email protected] ই-মেইলের মাধ্যমে মতামত জানাতে বলা হয়েছে।
মন্ত্রণালয় জানিয়েছে, দ্বীপটির পরিবেশ সংরক্ষণের পাশাপাশি জলবায়ুবান্ধব উন্নয়ন ও পর্যটন ব্যবস্থাপনার জন্য একটি কার্যকর ও সমন্বিত পরিকল্পনা চূড়ান্ত করতে মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেন্টমার্টিন দ্বীপের সংকট ও পরিবেশগত সমস্যা সমাধানে একটি সুসংগঠিত মাস্টার প্ল্যান এবং বাস্তবায়নযোগ্য ব্যবস্থাপনা পদক্ষেপ গ্রহণ এখন সময়ের দাবি।








