চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হংকংকে হারানোর সামর্থ্য আমাদের আছে: ক্যাবরেরা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:০৩ অপরাহ্ন ০৮, অক্টোবর ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A

এএফসি এশিয়ান কাপের বাছাইয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে হংকং চায়নার বিপক্ষে নামবে বাংলাদেশ। র‌্যাঙ্কিংয়ে দুদলের পার্থক্য বেশ। হংকং ১৪৬এ, বাংলাদেশ ১৮৪তে। প্রতিপক্ষ ৩৮ ধাপ এগিয়ে। তারপরও হারানোর সামর্থ্য বাংলাদেশের আছে, বলছেন কোচ হাভিয়ের ক্যাবরেরা।

বৃহস্পতিবার ম্যাচ, আগেরদিন সংবাদ সম্মেলনে এসেছিলেন স্বাগতিকদের স্প্যানিশ কোচ ক্যাবরেরা ও বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া। দলের প্রস্তুতি, অবস্থা, চোট এবং সার্বিক বিষয়ে কথা বলেছেন তারা।

ক্যাবরেরা জানালেন, ‘আমাদের প্রতি সবার প্রত্যাশা অনেক। প্রস্তুতি খুবই ভালো হয়েছে। আমরা প্রায় ১০ দিন ধরে অনুশীলন করছি, বড় এক চ্যালেঞ্জের জন্য প্রস্তুতি নিচ্ছি। আমাদের কোয়ালিটি স্কোয়াডও আছে। তাদের হারানোর সেই সামর্থ্য আমাদের আছে।’

‘এই ম্যাচটা আমাদের সবার জন্য খুব গুরুত্বপূর্ণ। আমরা পুরোপুরি প্রস্তুত। দর্শকভর্তি স্টেডিয়ামে খেলতে পারবো, এটা ভেবেও আমরা দারুণ রোমাঞ্চিত। শেষ কয়েকদিন ধরে হংকং দলের শক্তি, দুর্বলতা সবকিছু বিশ্লেষণ করেছি। হংকংও সিঙ্গাপুরের মতো মানের দল।’

অধিনায়ক জামাল ভূঁইয়া বললেন, ‘প্রস্তুতি ভালো, গত কিছুদিন ধরে হংকংয়ের শক্তি, দুর্বলতা নিয়ে আলোচনা করেছি। সবমিলে আমাদের প্রস্তুতি ভালো এবং সবাই মুখিয়ে আছে ম্যাচের জন্য।’

ঢাকা জাতীয় স্টেডিয়ামে হংকং চায়নার মুখোমুখি হবে বাংলাদেশ। খেলা শুরু হবে রাত ৮টায়। বাছাইয়ে গ্রুপ ‘সি’তে বাংলাদেশ-হংকংয়ের সঙ্গে থাকা বাকি দল সিঙ্গাপুর ও ভারত। দুই ম্যাচ শেষে এক ড্র ও এক হারে ১ পয়েন্ট নিয়ে টেবিলে তিনে বাংলাদেশ। শীর্ষে সিঙ্গাপুর, দুইয়ে হংকং। টেবিলের তলানির দল ভারত।

Jui  Banner Campaign
ট্যাগ: এএফসিএশিয়ান কাপক্যাবরেরাজামালঢাকাবাফুফেবাংলাদেশলিড স্পোর্টসহংকং চায়না
শেয়ারTweetPin

সর্বশেষ

সঞ্চয়পত্রে মুনাফায় উৎস কর কাটা নিয়ে যা জানালো এনবিআর

ফেব্রুয়ারি ৩, ২০২৬

র‌্যাব নাম বদলে হচ্ছে এসআইএফ

ফেব্রুয়ারি ৩, ২০২৬

শুধু ৬ হাজার কোটি ক্ষতি? হুমকি বিশ্ব ক্রিকেটের আর্থিক চক্রেও

ফেব্রুয়ারি ৩, ২০২৬
ছবি: মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জে মার্কেট দখলের চেষ্টায় বিল্ডিং মালিককে কুপিয়ে হত্যা

ফেব্রুয়ারি ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

তারেক রহমানের দিনাজপুর সফর নিয়ে প্রস্তুতিতে ডাঃ জাহিদের নির্দেশনা

ফেব্রুয়ারি ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT