বাংলাদেশ

মন্ত্রিসভায় সাইবার নিরাপত্তা আইনের খসড়া অনুমোদন

বাংলাদেশের মন্ত্রিসভায় সাইবার নিরাপত্তা আইনের খসড়া অনুমোদন আলোচনা।. Channel i News - চ্যানেল আই নিউজ

মন্ত্রিসভার বৈঠকে অংশগ্রহণকারী সদস্যরা সাইবার নিরাপত্তা আইনের খসড়া নিয়ে আলোচনা করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

সাইবার নিরাপত্তা আইনের খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

আজ সোমবার ২৮ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

ডিজিটাল নিরাপত্তা আইনের (ডিএসএ) নাম পরিবর্তন, সংস্কার ও আধুনিকীকরণ করে এই ‘সাইবার নিরাপত্তা আইন’ করা হচ্ছে বলে এর আগে জানিয়েছিলেন আইনমন্ত্রী আনিসুল হক।

তিনি বলেছিলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের কারণে জনগণের মধ্যে যে মানসিক চাপ তৈরি হয়েছে বা গণমাধ্যমের স্বাধীনভাবে সংবাদ পরিবেশনের ক্ষেত্রে যে মানসিক চাপ বা আতঙ্ক তৈরি হয়েছে তা সাইবার নিরাপত্তা আইনের মাধ্যমে দূর হবে।

এর আগে গত ৭ আগস্ট সাইবার সিকিউরিটি অ্যাক্ট বা সাইবার নিরাপত্তা আইনের খসড়া মন্ত্রিপরিষদে নীতিগতভাবে অনুমোদন পায়। পরে সেটি ভেটিংয়ের জন্য লেজিসলেটিভ ডিভিশনের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে পাঠানো হয়।

বিষয়:মন্ত্রিসভা সাইবার নিরাপত্তা আইন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…