বাংলাদেশ স্টিল ম্যানুফ্যাকচরাস রি-রোলিং মিলস ও স্টিল মিল ওনারস এসোসিয়েশনের নেতারা স্টিল ও নির্মাণ শিল্পের সংকটের কথা তুলে ধরেছেন।
মঙ্গলবার ১৯ নভেম্বর ইকোনোমিক রিপোর্টাস ফোরাম মিলনায়তনে এই সংকট তুলে ধরতে এক যৌথ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
ডলারের মূল্যবৃদ্ধির কারণে মূলধন ঘাটতি ও চাহিদা বৃদ্ধি, সরকারি অবকাঠামো উন্নয়নে স্থবিরতা এবং গ্যাস-বিদ্যুৎ সংকটের প্রেক্ষিতে স্টিল শিল্পের চরম সংকট শীর্ষক এই সম্মেলনে বক্তব্য রাখেন, আনোয়ার সিমেন্ট এর এমডি মানওয়ার হোসেন, মেট্রোসেম এর এমডি মোহাম্মদ শহিদুল্লাহ, সালাম স্টিলের এমডি আব্দুস সালাম, আরা আর এম এর এমডি ড্র. সুমন চৌধুরী, সিএসআরএম এর এমডি মোহাম্মদ শাহজাহান ও কেএসএম এর শেখ কামাল প্রমুখ।
বক্তারা স্টিল ও নির্মাণ শিল্পের বর্তমান সংকট থেকে পরিত্রাণ এর ব্যাপারে সরকারের হস্তক্ষেপ কামনা করেন।








