চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিখোঁজের ২১দিন পর মাটিচাপা অবস্থায় ব্যবসায়ীর গলিত মরদেহ উদ্ধার

আসাদুজ্জামান বাবুলআসাদুজ্জামান বাবুল
১০:৩২ পূর্বাহ্ণ ৩০, নভেম্বর ২০২৫
- সেমি লিড, অপরাধ, গোপালগঞ্জ, জনপদ
A A

গোপালগঞ্জের ঘোষেরচর গ্রাম থেকে পাওনা টাকা আনতে গিয়ে নিখোঁজ ব্যবসায়ী মিজানুর রহমান (৪৮) এর গলিত মরদেহ ২১ দিন পর কবরস্থান থেকে উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৯ নভেম্বর) রাতে গোপালগঞ্জ জেলার সদর থানার হরিদাসপুর ইউনিয়নের খাগাইল গ্রামের কবরস্থানে একটি কবর খুঁড়ে মিজানের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ সময় এ ঘটনার মুল হোতা জাহিদকে গ্রেপ্তার করে পুলিশ।

মৃত ব্যক্তির নাম মিজানুর রহমান গোপালগঞ্জ সদর উপজেলার ঘোষেরচর উত্তরপাড়া গ্রামের হারেজ মোল্লার ছেলে।

শনিবার রাত ১০টার দিকে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম মিজানের মরদেহ পাওয়ার খবর নিশ্চিত করে জানান, গত ৮ নভেম্বর রাতে নিখোঁজ ব্যবসায়ী মিজানুর রহমানকে পাওনা টাকা দেওয়ার কথা বলে জাহিদ নামে এক ব্যবসায়ী ফোন করে ডেকে নিয়ে যায়। এরপর থেকে মিজানকে আর খুঁজে না পেয়ে পরিবারের লোকজন থানায় একটি জিডি করেন। তারপর থানা পুলিশ প্রযুক্তির মাধ্যমে শনিবার রাতে গোপালগঞ্জ সদর উপজেলার খাগাইল গ্রামের একটি কবরস্থান থেকে মাটিচাপা অবস্থায় নিহত ব্যবসায়ী মিজানুরের গলিত মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ সময় ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে মিজানুরের ব্যবসায়ী পার্টনার জাহিদকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Reneta

এদিকে, মৃত মিজানুর রহমানের স্ত্রী জামিলা ইসলাম অভিযোগ করে বলেন, গত ৮ নভেম্বর রাত ৯টার দিকে আমার স্বামী মিজানুর রহমানকে পাওনা টাকা দেওয়ার কথা বলে ফোন করে ডেকে নিয়ে যায় তার ব্যাবসায়িক পার্টনার জাহিদ। এরপর আজ শনিবার ২১দিন পর মিজানুরের মরদেহ উদ্ধার করেছেন পুলিশ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গলিত মরদেহঘোষেরচর গ্রামমাটিচাপা
শেয়ারTweetPin

সর্বশেষ

‘রোনালদো কখনোই মেসি হতে পারবেন না’

জুন ১৮, ২০২৬

ফিক্সিং তদন্তে বিশ্বকাপে অনিশ্চয়তায় আইভরি কোস্ট তারকা

জুন ১৮, ২০২৬

সবার মতামত নিয়েই জাতীয় গণমাধ্যম কমিশন করা হবে: তথ্য প্রতিমন্ত্রী

জুন ১৮, ২০২৬

ওয়ালটনের বিশ্বমানের মাদারবোর্ড যুক্তরাষ্ট্রে রপ্তানি উদ্বোধন করলেন তথ্য প্রযুক্তিমন্ত্রী

জুন ১৮, ২০২৬

আইইবি প্রজেক্ট শোকেসিং কম্পিটিশনে সেরা প্রকল্পের পুরস্কার পেল ব্র্যাক ইউনিভার্সিটির ‘ডুবোমিনি’

জুন ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT