বাসার সামনে থেকে এক ব্যবসায়ীকে অপহরণের পর টানা তিন দিন থানায় আটকে রেখে নির্যাতন করে পুলিশের টাকা আদায়ের চেষ্টা। টাকা আদায়ে থানায় আনা হয় ব্যবসায়ীর স্ত্রী ও তার সন্তানকে। ভয় দেখাতে তাদের পড়ানো হয় হাতকড়া, নেয়া হয় মুচলেকাও। এসব ঘটনা জানাজানি হয়ে গেলে তড়িঘড়ি মামলা দায়ের করে ওই ব্যবসায়ীকে পাঠানো হয় আদালতে। রাজধানীতে ঘটা এমন ঘটনা জেনেও নিরব পুলিশের উর্ধতন কর্মকর্তারা।







