চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চাঁদপুরে তুচ্ছ ঘটনায় ব্যবসায়ী নিহত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:১০ অপরাহ্ণ ২৩, অক্টোবর ২০২২
অপরাধ, চাঁদপুর, জনপদ
A A
চাঁদপুরে তুচ্ছ ঘটনায় ব্যবসায়ী নিহতের খবরের জন্য হাসপাতালের প্রবেশদ্বার।. Channel i News - চ্যানেল আই নিউজ

চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুর সদর উপজেলার মৈশাদী ইউনিয়নে রাস্তার পাশে ইটের টুকরা রাখাকে কেন্দ্র করে তানজিল আহসান (২২) নামে যুবকের মারধরের শিকার হয়ে মবিন পাটওয়ারী (৫৮) নামে ব্যবসায়ী নিহত হয়েছেন।

রবিবার (২৩ অক্টোবর) সকালে ওই এলাকার ৩ নম্বর ওয়ার্ড মধ্য মৈশাদী গ্রামে এই মারামারির ঘটনা ঘটে।

নিহত ব্যবসায়ী মবিন ওই গ্রামের বাগিচা বাড়ির মমতাজ উদ্দিন পাটওয়ারীর ছেলে। তিনি নিজ বাড়ির রাস্তার পাশের একজন ক্ষুদ্র ব্যবসায়ী। অভিযুক্ত যুবক তানজিল পাশবর্তী বেপারী বাড়ীর মো. বিল্লাল হোসেন বেপারী লিটনের ছেলে।

Banglabid

নিহত ব্যবসায়ী মবিন পাটওয়ারীর ছেলে নিহাদ পাটওয়ারী বলেন, আমার বাবা সকালে দোকান খোলার জন্য রাস্তায় গিয়েছেন। সেখানে রাস্তার পাশে অন্য কেউ ইটের টুকরা রেখেছে। কিন্তু টুকরা রাখার বিষয়ে তানজিল আমার বাবাকে দায়ী করে এবং তানজিলের সাথে আমার বাবার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তানজলি হাতাহাতি করে এবং মারধর করে রাস্তায় ফেলে দেয়। আমার বাবা মাথায় ও মুখে আঘাত প্রাপ্ত হয়ে জ্ঞান হারিয়ে ফেলে। সেখান থেকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসরে কর্তব্যরত চিকিৎসক ডাঃ আসিবুল হাসান মৃত ঘোষণা করেন।

তিনি আরো বলেন, তানজিল বখাটে ছেলে। সে কোন কাজ করে না। এই ধরণের তুচ্ছ ঘটনা নিয়ে এলাকায় অশান্তি সৃষ্টি করে।

মৈশাদী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম পাটওয়ারী বলেন, ঘটনা সত্য। আমরা জানতে পেরে গ্রাম পুলিশ পাঠিয়েছি। কারণ স্থানীয় মানুষ উত্তেজিত হয়ে তানজিলকে মারধর করতে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখে দুপুর ১টার দিকে মডেল থানা পুলিশের কাছে তানজিল নামে যুবককে সোপর্দ করা হয়। তবে নিহত মবিন পাটওয়ারী আগ থেকেই অসুস্থ ছিলেন।

Reneta

চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রশিদ বলেন, ঘটনার সংবাদ পেয়ে দুপুরে আসামীকে তার নিজ বাড়ি থেকে আটক করি। বর্তমানে সে থানায় আছে। নিহত ব্যাক্তির মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত শেষ হলে পরিবারে নিকট মরদেহ হস্তান্তর করা হবে। এই ঘটনায় থানায় মামলা হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ব্যবসায়ী নিহত
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পায়ের শিরা কেটে হাসপাতালে অমিতাভ

পরবর্তী

‘জীবন বাজি রেখে করছি নিজের প্রথম ছবির শুটিং’

পরবর্তী
প্রথম ছবি শুটিংয়ে অংশগ্রহণকারী দুই শিল্পী, প্রকৃতি পরিবেশে. Channel i News - চ্যানেল আই নিউজ

‘জীবন বাজি রেখে করছি নিজের প্রথম ছবির শুটিং’

ভারতীয় ক্রিকেটাররা পাকিস্তানের বিপক্ষে ম্যাচে একত্রিত।. Channel i News - চ্যানেল আই নিউজ

আর্শদ্বীপ-পান্ডিয়াকে সামলে পাকিস্তানের লড়াকু পুঁজি

সর্বশেষ

এলএনজির কার্গো এলে গ্যাস সংকট কাটার আশা

আগস্ট ২২, ২০২৬

প্রথমবারের মতো পূর্ণমন্ত্রী হওয়া মিল্লাতের রাজনৈতিক উত্থান যেভাবে

আগস্ট ২২, ২০২৬

নতুন নেতৃত্ব পেল টেলিভিশন নাট্যকার সংঘ, কারা আছেন কমিটিতে?

আগস্ট ২২, ২০২৬
আন্দালিব পার্থ সংবিধান সংশোধনের নৈতিক অধিকার নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মন্ত্রী আন্দালিভ রহমান পার্থের রাজনৈতিক জীবন

আগস্ট ২২, ২০২৬

যাকে নায়ক হিসেবে দেখেছেন ছটকু আহমেদ

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT