চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সরকারকে পূর্ণ সহযোগিতার অঙ্গীকার ব্যবসায়ীদের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১৫ পূর্বাহ্ণ ২১, আগস্ট ২০২৪
- সেমি লিড, অর্থনীতি
A A
ব্যবসায়ীরা সরকারের সাথে আলোচনা করছেন, বৈঠকের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স বাংলাদেশের (আইসিসিবি) নেতৃবৃন্দ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করেছেন।

মঙ্গলবার (২০ আগস্ট) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক আয়োজিত হয়।

আইসিসিবি সভাপতি মাহবুবুর রহমানের নেতৃত্বে ব্যবসায়ী প্রতিনিধিদল প্রধান উপদেষ্টাকে অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্ব গ্রহণ করায় অভিনন্দন জানিয়ে বলেন, দেশের ব্যবসায়ীরা তার নতুন ভূমিকায় সম্পূর্ণ সমর্থন করছেন।

প্রধান উপদেষ্টা ড. ইউনূস ব্যবসায়ীদের ধন্যবাদ জানিয়ে বলেন, তার সরকার উত্তরাধিকারসূত্রে একটি ভঙ্গুর অর্থনীতি পেয়েছে, তবে তিনি আত্মবিশ্বাসী যে গুরুত্বপূর্ণ সংস্কারের মাধ্যমে শীঘ্রই পরিস্থিতির উন্নতি হবে। তিনি বলেন, আমরা এখন খুব কঠিন পরিস্থিতিতে আছি। একইসাথে এটি আমাদের সবচেয়ে বড় সুযোগ, যা আমরা নিতে পারি। আমাদের কাজ কঠিন, তবে অর্জন করা সম্ভব।

প্রধান উপদেষ্টা বলেন, যদি বাংলাদেশ একটি জাতি হিসেবে সম্মিলিতভাবে এই বিশৃঙ্খলা কাটিয়ে উঠতে পারে, তাহলে বিশ্বের দৃষ্টি আমাদের দিকে থাকবে। আন্তর্জাতিক সম্প্রদায় আমাদের কাছ থেকে অনুপ্রেরণা নিতে চাইবে এবং আমাদের সাথে আরও বেশি ব্যবসা করতে চাইবে।

শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদকে আইসিসিবি নেতৃবৃন্দ দ্রুততার সঙ্গে প্রয়োজনীয় সংস্কার এবং অর্থনীতিতে স্থিতিশীলতা ফিরিয়ে আনার আহ্বান জানান। ব্যবসায়ীরা বলেন, আগের সরকার দেশকে ধ্বংসের দিকে নিয়ে গেছে। তাই ব্যাংকিং খাত, রাজস্ব প্রশাসন, শিক্ষা ও শিল্প ক্ষেত্রে আমূল সংস্কার এবং পুনর্গঠন প্রয়োজন।

Reneta

আইসিসিবি সভাপতি মাহবুবুর রহমান বলেন, গত ১৫ বছরে দেশে কী ঘটেছে, তার সাক্ষী আমরা। বাংলাদেশের বেসরকারি খাত শতভাগ আপনার সঙ্গে আছে।

অধ্যাপক মুহাম্মদ ইউনূস ব্যবসায়ী প্রতিনিধিদলকে বলেন, জাতি হিসেবে নিজেদেরকে মহিমান্বিত করতে প্রচলিত ধ্যান ধারণার বাইরে গিয়ে ভাবতে হবে। তিনি বলেন, যদি আমরা তরুণদের স্বপ্ন পূরণ করতে পারি, তাহলে আমরা জাতির স্বপ্নও পূরণ করতে পারব।

বৈঠকে এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম, তপন চৌধুরী, কুতুবউদ্দিন আহমেদ, এ কে আজাদ, সিমিন রহমান, খন্দকার রফিকুল ইসলাম, নাসের এজাজ বিজয়, ফজলুল হক এবং মোহাম্মদ হাতেমসহ জ্যেষ্ঠ ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ড. ইউনূসব্যবসায়ী
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ইরানে নতুন হামলা ঠেকাতে ট্রাম্পকে সৌদি যুবরাজের অনুরোধ

আগস্ট ৩, ২০২৬

প্রেসিডেন্ট’স কাপ: বাংলাদেশের আতিথেয়তা-মুগ্ধ বিদেশি আর্চাররা

আগস্ট ৩, ২০২৬

এক ফ্রেমে আফজাল-মিমি!

আগস্ট ৩, ২০২৬

ঢাকায় আসছেন মার্কিন নৌবাহিনীর এক শীর্ষ কমান্ডার

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

কাশ্মির ইস্যুতে পাকিস্তানের অবস্থান প্রশ্নের মুখে

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT