চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রপ্তানি-আমদানির ব্যবধানে প্রথম পাঁচ মাসেই বড় ঘাটতি

মাহবুব মোর্শেদ মাহবুব মোর্শেদ
৪:২৬ অপরাহ্ণ ১৫, জানুয়ারি ২০২৬
- টপ লিড নিউজ, অর্থনীতি
A A
ছবি: এআই স্ক্যাচ

ছবি: এআই স্ক্যাচ

রপ্তানি আয়ের গতি কমে আসায় চলতি ২০২৫-২৬ অর্থবছরের শুরুতেই দেশের পণ্য বাণিজ্যে ঘাটতি আবার বাড়তে শুরু করেছে। অর্থবছরের প্রথম পাঁচ মাসে (জুলাই–নভেম্বর) এই ঘাটতি দাঁড়িয়েছে ৯৪০ কোটি ৭০ লাখ মার্কিন ডলারে, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ১৫ দশমিক ৬৩ শতাংশ বেশি।

বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক লেনদেনের চলতি হিসাবের ভারসাম্য বা ব্যালান্স অব পেমেন্ট (বিওপি)–এর হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪-২৫ অর্থবছরের একই সময়ে পণ্য বাণিজ্যে ঘাটতির পরিমাণ ছিল ৭৯৩ কোটি ৭০ লাখ ডলার।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই–নভেম্বর সময়ে দেশে মোট ২৭ দশমিক ৫৯ বিলিয়ন ডলারের পণ্য আমদানি করা হয়েছে, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ৬ দশমিক ১ শতাংশ বেশি। ২০২৪-২৫ অর্থবছরের একই সময়ে আমদানির পরিমাণ ছিল ২৬ দশমিক ০১ বিলিয়ন ডলার।

Banglabid

অন্যদিকে একই সময়ে পণ্য রপ্তানি থেকে আয় হয়েছে ১৮ দশমিক ১৮ বিলিয়ন ডলার। গত অর্থবছরের একই সময়ের তুলনায় এ আয় বেড়েছে মাত্র ০ দশমিক ৬ শতাংশ। ২০২৪-২৫ অর্থবছরের জুলাই–নভেম্বর সময়ে রপ্তানি আয় ছিল ১৮ দশমিক ০৭ বিলিয়ন ডলার।

আমদানি ও রপ্তানির এই ব্যবধানের কারণেই চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে পণ্য বাণিজ্য ঘাটতি বেড়ে ৯ দশমিক ৪১ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

এর আগে ২০২৪-২৫ অর্থবছরে পণ্য বাণিজ্য ঘাটতি ৯ শতাংশ কমে ২০ দশমিক ৪৫ বিলিয়ন ডলারে নেমে আসে। তার আগের অর্থবছর ২০২৩-২৪ সালে এ ঘাটতির পরিমাণ ছিল ২২ দশমিক ৪৩ বিলিয়ন ডলার এবং ২০২২-২৩ অর্থবছরে ছিল ২৭ দশমিক ৩৮ বিলিয়ন ডলার।

Reneta

চলতি অর্থবছরে মাসভিত্তিক হিসাবেও ঘাটতির ঊর্ধ্বমুখী প্রবণতা স্পষ্ট। খাতসংশ্লিষ্টদের মতে, রপ্তানির তুলনায় আমদানি বেশি হওয়া এবং বিশ্ববাজারে জ্বালানিসহ বিভিন্ন পণ্যের দাম বাড়ায় বহির্বিশ্বের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি বাড়ছে।

চলতি হিসাবের ভারসাম্য প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, চলতি হিসাবে উদ্বৃত্ত থাকলে নিয়মিত লেনদেনে দেশের ঋণের প্রয়োজন হয় না। তবে ঘাটতি দেখা দিলে সরকারকে তা পূরণে ঋণ নিতে হয়। উন্নয়নশীল দেশের জন্য চলতি হিসাবে উদ্বৃত্ত থাকা ইতিবাচক হলেও বর্তমানে বাংলাদেশের কারেন্ট অ্যাকাউন্ট ব্যালান্স ঘাটতিতে রয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের হিসাবে, চলতি অর্থবছরের নভেম্বর শেষে চলতি হিসাবের ঘাটতি দাঁড়িয়েছে ৭০ কোটি ডলারে। আগের অর্থবছরের একই সময়ে এ ঘাটতির পরিমাণ ছিল ৫৭ কোটি ডলার।

তবে সামগ্রিক লেনদেনের ভারসাম্য বা ওভারঅল ব্যালান্সে তুলনামূলকভাবে ভালো অবস্থানে রয়েছে দেশ। নভেম্বর শেষে সামগ্রিক লেনদেন উদ্বৃত্ত ছিল ৭৭ কোটি ডলার, যেখানে আগের বছর একই সময়ে এই সূচকটি ছিল ২৫৪ কোটি ডলার ঘাটতিতে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে প্রবাসী বাংলাদেশিরা ১ হাজার ৩০৪ কোটি ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ১৭ শতাংশ বেশি। গত বছর একই সময়ে প্রবাসী আয় ছিল ১ হাজার ১১৪ কোটি ডলার।

এদিকে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) প্রবাহেও ইতিবাচক ধারা দেখা যাচ্ছে। ২০২৪-২৫ অর্থবছরের জুলাই–নভেম্বর সময়ে বাংলাদেশ ৪০ কোটি ডলারের এফডিআই পেয়েছিল। চলতি অর্থবছরের একই সময়ে তা বেড়ে ৬৫ কোটি ডলারে দাঁড়িয়েছে।

তবে দেশের শেয়ারবাজারে বিদেশি বিনিয়োগ বা পোর্টফোলিও ইনভেস্টমেন্টের চিত্র এখনো নেতিবাচক। চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে শেয়ারবাজার থেকে নিট প্রায় ৭ কোটি ডলার বিদেশি বিনিয়োগ প্রত্যাহার হয়েছে। আগের অর্থবছরের একই সময়ে এই খাতে নিট বিদেশি বিনিয়োগ ছিল ঋণাত্মক ২ কোটি ৮০ লাখ ডলার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অর্থনীতিআমদানিকারেন্ট অ্যাকাউন্টপণ্য বাণিজ্যবাণিজ্য ঘাটতিবাংলাদেশ ব্যাংকবৈদেশিক বাণিজ্যব্যালেন্স অব পেমেন্টরপ্তানিরেমিট্যান্স
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

জালের এক টানে ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখের বেশি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কী ঘটতে চলেছে নেপালে, প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ ও সেনাপ্রধানের বৈঠক

আগস্ট ৮, ২০২৬

সাকিব-হৃদয়দের জাফনাকে হারিয়ে এলপিএল চ্যাম্পিয়ন গল গ্যালান্টস

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী

আগস্ট ৮, ২০২৬
বাংলাদেশ সরকারের লোগো, জাতীয় দিবসের বাতিলের খবরের সাথে সম্পর্কিত. Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী, উচ্চপর্যায়ের কমিটি গঠন

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT