চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নড়াইলে বাস ধর্মঘটে জনদুর্ভোগ চরমে

দানিয়েল সুজিত বোস দানিয়েল সুজিত বোস
২:৪৮ অপরাহ্ণ ২৪, ফেব্রুয়ারি ২০২৩
জনপদ, নড়াইল
A A

নড়াইলে পরিবহন থেকে চাঁদা তোলার অভিযোগে দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রতিবাদে জেলা বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন বাস চলাচল বন্ধ করে দিয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছে জনসাধারণ।

শুক্রবার ২৪ ফেব্রুয়ারি সকাল থেকে এ সংবাদ লেখা পর্যন্ত বাস চলাচল বন্ধ রয়েছে। এর আগে বৃহস্পতিবার রাতে পরিবহন থেকে টাকা আদায়কারী খোকন বিশ্বাস (৫০) ও শাকিব (১৭) নামে দু’জনকে আটক করে পুলিশ।

জানা গেছে, আটকের প্রতিবাদেই বাস বন্ধের সিদ্ধান্ত নিয়েছে জেলা বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন। এদিকে বাস বন্ধে বিপাকে পড়েছে সাধারণ যাত্রীরা। বাস বন্ধ থাকায় অতিরিক্ত অর্থ দিয়ে বিকল্প যানবাহনে গন্তব্যস্থলে যেতে হচ্ছে তাদের। এতে সময় ও অর্থ বেশি ব্যয় হচ্ছে।

যাত্রীরা জানান, নড়াইল রুপগঞ্জ বাসস্ট্যান্ডে এসে দেখেন বাস বন্ধ রয়েছে। এতে ব্যাপক ভোগান্তি পড়েছেন অসংখ্য যাত্রী। বাস বন্ধ থাকায় বাধ্য হয়ে বিকল্প যানবাহনে অতিরিক্ত টাকা দিয়ে যেতে হচ্ছে তাদের। এছাড়াও ঢাকা ও খুলনা যাওয়ার জন্য স্ট্যান্ডে আসা অসংখ্য যাত্রী ভোগান্তিতে পড়েছেন।

জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের নেতারা বলেন, শ্রমিক ইউনিয়ন তাদের সমিতিতে অনুদান দিচ্ছে। আমাদের টাকা আমরা দিচ্ছি অথচ পুলিশ আমাদের লোক আটক করেছে। এই ঘটনার সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত বাস চলাচল বন্ধ থাকবে।

তবে পুলিশ জানায়, সড়কে কোনো প্রকার চাঁদাবাজি করতে দেওয়া হবে না। আর যানবহন চলাচল স্বাভাবিক রয়েছে বলেও জানান পুলিশ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নড়াইলবাস চলাচল বন্ধ
শেয়ারTweetPin

সর্বশেষ

জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে দিনাজপুরে জামায়াতের গণমিছিল

আগস্ট ১, ২০২৬

জুলাই আন্দোলনে কারাবন্দীদের জুলাইযোদ্ধা হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট, সালাউদ্দিন তানভীরকে আরেকবার অব্যাহতি দিল এনসিপি

আগস্ট ১, ২০২৬

বিশ্বজুড়ে ‘স্পাইডার-ম্যান’ উন্মাদনা, বক্স অফিসেও অপ্রতিরোধ্য

আগস্ট ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT