চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কাশ্মীরে রাস্তা থেকে ৩০০ ফুট নিচে বাস: ৩৬ জন নিহত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৩১ অপরাহ্ণ ১৫, নভেম্বর ২০২৩
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A

ভারত শাসিত জম্মু ও কাশ্মীরের ডোডা জেলায় একটি বাস খাদে পড়ে ৩৬ জন নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন আরও প্রায় ১৯ জন।

এনডিটিভি জানিয়েছে, জম্মুর বিভাগীয় কমিশনার রমেশ কুমার বলেছেন, বাসটি ৫৫ জন যাত্রী নিয়ে বাটোতে-কিশতওয়ার জাতীয় সড়কের ট্রুঙ্গাল-আসারের কাছে রাস্তা থেকে ৩০০ ফুট নিচে খাদে পড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে।

কেন্দ্রীয় মন্ত্রী ডা. জিতেন্দ্র সিং জানান, এই ঘটনায় ৩৬ জন মারা গেছেন এবং ১৯ জন আহত হয়েছেন যাদের মধ্যে ৬ জনের অবস্থা গুরুতর। আহতদের ডোডা ও কিশতওয়ারের সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এই ঘটনায় দেশটির রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শোক প্রকাশ করেছেন।

দ্রৌপদী মুর্মু এক্সে (টুইটার) করা এক পোস্টে জানিয়েছেন, জম্মু ও কাশ্মীরের ডোডা জেলায় বাস দুর্ঘটনায় বেশ কয়েকজন যাত্রীর মৃত্যুর খবরে আমি গভীরভাবে শোকাহত। আমি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং আহতদের দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করছি।

এইদিকে দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ২ লাখ রুপি (প্রায় ২ লাখ ৬৩ হাজার টাকা) এবং আহতদের ৫০ হাজার রুপি (প্রায় ৬৬ হাজার টাকা) ক্ষতিপূরণের ঘোষণা দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কাশ্মীরজম্মুজম্মু ও কাশ্মীর
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশের পোলট্রি মাংসে নিরাপদ সীমার চেয়ে বেশি অ্যান্টিমাইক্রোবিয়াল

আগস্ট ৬, ২০২৬

দক্ষিণ এশিয়ার অন্যতম স্থিতিশীল মুদ্রা ‘টাকা’

আগস্ট ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

সাবেক এমপি আখতারুজ্জামান গ্রেপ্তার

আগস্ট ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালী নিয়ে ওমানের সঙ্গে চুক্তি চূড়ান্ত পর্যায়ে: ইরান

আগস্ট ৬, ২০২৬

বিশ্বের শীর্ষ ১১ প্রাকৃতিক সৌন্দর্যের দেশ

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT