চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদুল আজহায় বাসে ‘অতিরিক্ত ভাড়া’ নিয়ে মালিক সমিতির যে বার্তা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:১৪ অপরাহ্ণ ০২, মে ২০২৬
- সেমি লিড, অর্থনীতি
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

আসন্ন ঈদুল আজহায় ঘরমুখী মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে বাসে সরকার নির্ধারিত ভাড়ার অতিরিক্ত টাকা আদায় না করার কঠোর নির্দেশ দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। দেশের সব জেলা শাখা বা ইউনিটে এই নির্দেশনা নিশ্চিত করার সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি। তারা জানিয়েছে, কোনো অবস্থাতেই যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না।

শনিবার (২ মে) রাজধানীর পরীবাগে সমিতির নিজস্ব কার্যালয়ে আয়োজিত কার্যকরী পরিষদের প্রথম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি কফিল উদ্দিন আহম্মেদ এবং সভা পরিচালনা করেন মহাসচিব মো. সাইফুল আলম।

সভায় তিনটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়

দেশের সব ট্রাক, কাভার্ডভ্যান ও ট্যাংকলরির সুষ্ঠু ও সুশৃঙ্খল চলাচল নিশ্চিত করতে একটি সাব-কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। এই কমিটি যানজট ও দুর্ঘটনা নিরসনসহ সংশ্লিষ্ট সব সমস্যা চিহ্নিত করবে এবং কেন্দ্রীয় কমিটির মাধ্যমে তা সমাধানের উদ্যোগ নেবে।

গণপরিবহন ও পণ্য পরিবহনের গাড়িতে এআইটি (প্রিজাম্পটিভ আয়কর) দ্বিগুণ করায় মালিকেরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে সভায় জানানো হয়। এ ছাড়া টায়ার-টিউবসহ অন্যান্য যন্ত্রাংশের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে মালিকদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। সভায় বর্ধিত আয়কর কমানো এবং যন্ত্রাংশের ওপর শুল্ক হ্রাসের দাবি জানানো হয়। এ বিষয়ে সরকারের সঙ্গে আলোচনা করে দ্রুত সমাধানের লক্ষ্যে সমিতির সভাপতি, কার্যকরী সভাপতি ও মহাসচিবকে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে।

সমিতিকে আরও গতিশীল করতে দেশের সব বৈধ সংগঠনকে এর আওতায় আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ লক্ষ্যে বিভাগীয় সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতাদের সক্রিয় ভূমিকা পালনের নির্দেশ দেওয়া হয়েছে এবং বিভাগীয় সভার মাধ্যমে স্থানীয় সমস্যাগুলো সমাধানের সিদ্ধান্ত হয়েছে।

সভায় আরও উপস্থিত ছিলেন- সমিতির কার্যকরী সভাপতি এম এ বাতেন, সিনিয়র সহসভাপতি মোরশেদুল আলম কাদেরী, অতিরিক্ত মহাসচিব এ এস এম আহম্মেদ খোকনসহ অন্যান্য কেন্দ্রীয় নেতারা।

ট্যাগ: আসন্ন ঈদুল আজহাএআইটিগণপরিবহনপণ্য পরিবহনপ্রিজাম্পটিভ আয়করবাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতিসরকার নির্ধারিত ভাড়া
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

টিজার আসার ঘোষণাতেই ট্রেন্ডিংয়ে ‘রকস্টার’!

পরবর্তী

জাতীয় নাগরিক পার্টির জাতীয় কনভেনশন রোববার

পরবর্তী
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির জাতীয় কনভেনশন রোববার

পাঁচ বছরেও চালু হয়নি সিরাজগঞ্জের আধুনিক ট্রাক টার্মিনাল

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ব্র্যাক ইউনিভার্সিটিতে গবেষণায় বিশেষ অবদানের জন্য ১৭ শিক্ষককে সম্মাননা

আগস্ট ২৬, ২০২৬

পরিবারের ৪ শিশুসহ ৮ জনকে গুলি করে হত্যা

আগস্ট ২৬, ২০২৬

পাকিস্তানের হাসপাতালে আগুন, ১৫ নবজাতকের মৃত্যু

আগস্ট ২৬, ২০২৬

মেটার বিরুদ্ধে মামলায় ইনস্টাগ্রাম প্রধানের বিস্ফোরক সাক্ষ্য!

আগস্ট ২৬, ২০২৬

পড়াশোনার চাপ ভুলতে ওষুধের নেশায় আসক্ত চীনের কিশোর-কিশোরী

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT