দিনাজপুরে বাস দুর্ঘটনা: গণঅধিকার পরিষদ নেতাসহ আহত ১৫

ছবি- সংগৃহিত
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন
দিনাজপুর-ঢাকা মহাসড়কে একটি যাত্রীবাহী বাস রাস্তার পাশের খাদে পড়ে গণঅধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসানসহ ১৫ জন যাত্রী আহত হয়েছেন।
রোববার (২৪ আগস্ট) সকালে দিনাজপুরের পার্বতীপুর উপজেলার আমবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর আহত অবস্থাতেই ফেসবুক লাইভে এসে ফারুক হাসান জানান, বাসটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে জলাশয়ে পড়ে যায়। এতে প্রায় সব যাত্রী আহত হন। তিনি অভিযোগ করে বলেন, চালক সম্ভবত ঘুমিয়ে পড়ায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়দের ভাস্যমতে, বাসটি অনেক দ্রুত চলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি খালে পরে যায়। তারা দ্রুত এগিয়ে এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। আহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
আমবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আরিফুর রহমান জানান, আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এবং তাদের মধ্যে কারো গুরুতর আহত হওয়ার খবর পাওয়া যায়নি।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






