চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোড়া কোরআন: ঘটনায় সংবাদ সম্মেলন, তদন্ত কমিটি গঠন

আল-মামুন আশিক আল-মামুন আশিক
৬:৩০ অপরাহ্ণ ১২, জানুয়ারি ২০২৫
- সেমি লিড, শিক্ষা
A A
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটের ছবি, প্রবেশদ্বার ও সাইনবোর্ড দৃশ্যমান. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল থেকে পবিত্র কোরআনের পোড়া কপি পাওয়ার ঘটনায় ৯ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আজ রোববার দুপুরে ক্যাম্পাসে সিনেট ভবনে সংবাদ সম্মেলনে এই তথ্য জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন। উদ্ভূত এমন পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট সকলকে পরিচয়পত্র সঙ্গে রাখার পরামর্শ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

রোববার (১২ জানুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদারের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে শনিবার দিবাগত রাতে বিশ্ববিদ্যালয়ের পাঁচ হলে কোরআন পুড়িয়েছে দুর্বৃত্তরা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের ৫টি আবাসিক হলে পবিত্র কোরআন পড়ানো হয়েছে। এ ঘটনায় উদ্ভূত পরিস্থিতিতে সংশ্লিষ্ট সকলকে বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র সঙ্গে রাখার পরামর্শ দেওয়া যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেকোন সময় পরিচয়পত্র দেখতে চাইতে পারে।

Banglabid

ঘটনা তদন্ত করতে উপ-উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দীন খানকে সভাপতি করে ৯ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ কমিটিকে ৩ কার্যদিবসের মধ্যে প্রাথমিক প্রতিবেদন ও ৭ কার্যদিবসের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন দিতে বলা হয়।

উল্লেখ্য, রাবির সৈয়দ আমীর আলী হল, শহীদ জিয়াউর রহমান হল এবং মতিহার হলসহ ৫টি হলে কোরআনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ রোববার সকালে প্রথমে জিয়া হলে, পরে মতিহার এবং আমীর আলী হলের মুক্তমঞ্চে কোরআন পোড়ানো অবস্থায় দেখে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানায় হলের শিক্ষার্থীরা। পরে, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব ঘটনাস্থলগুলো পরিদর্শন করেন। তিনি এই ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন।

এছাড়াও দুপুর সাড়ে ১২টার দিকে শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে উপাচার্য একটি জরুরি সংবাদ সম্মেলন করেন। এ সময় তিনি উদ্ভূত পরিস্থিতিতে সকলকে শান্ত থাকার আহ্বান জানান।

Reneta

এ ঘটনায় বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে সাধারণ শিক্ষার্থী ব্যানারে একটি প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ আয়োজিত হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ৫ হল আগুনে পোড়া কোরআন৫ হল থেকে আগুনে পোড়া কোরআনআগুনে পোড়া কোরআন উদ্ধাররাজশাহী বিশ্ববিদ্যালয়
শেয়ারTweetPin

সর্বশেষ

বাবাকে শেষ বিদায় জানাতে রোজারিওতে মেসি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

ইসরায়েল পুরো মুসলিম বিশ্বের জন্য হুমকি: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী

আগস্ট ৯, ২০২৬
ছবি: প্রতিনিধি।

অপারেশন টাকা: পর্তুগালে পুলিশের হাতে ২ বাংলাদেশি গ্রেফতার

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

চট্টগ্রামে বড় প্রকল্প কেন অসফল?

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন আজ

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT