চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বর্ষসেরা টি-টুয়েন্টি দলে রোহিত-বাবরদের সঙ্গী রাজা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪২ অপরাহ্ণ ২৫, জানুয়ারি ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশের ক্রিকেটার রোহিত শর্মা ব্যাটিং করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

২০২৪ সালের সেরা পারফর্মারদের বেছে নিয়ে বর্ষসেরা টি-টুয়েন্টি দল প্রকাশ করেছে আইসিসি। একাদশে দাপট ভারতের। ওয়ানডে ও টেস্টের মতো বর্ষসেরা টি-টুয়েন্টি একাদশেও নেই বাংলাদেশের কেউ।

সর্বোচ্চ চারজন জায়গা পেয়েছেন ২০২৪ সালে টি-টুয়েন্টি বিশ্বকাপজয়ী ভারত থেকে। একজন করে সুযোগ পেয়েছেন অস্ট্রেলিয়া, পাকিস্তান, সাউথ আফ্রিকা, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান ও জিম্বাবুয়ের।

সেরা একাদশে ওপেনিংয়ে ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে রাখা হয়েছে অস্ট্রেলিয়ার ট্র্যাভিস হেডকে। এই দলেও অধিনায়ক রোহিত। ১১ ম্যাচে ৪২ গড়ে গতবছর করেছেন ৩৭৮ রান। এরমধ্যে ১২১ রানের একটি ইনিংস আছে। স্ট্রাইকরেটও ১৬০-এর উপরে। হেডের নামও আসা অবধারিত ছিল। ১৫ ম্যাচে ৩৮.৫০ গড়ে করেছেন ৫৩৯ রান। চারটি ফিফটি আদায় করা অজি ব্যাট করেছেন ১৭৮.৪৭ স্ট্রাইকরেটে।

আইসিসিরি বর্ষসেরা একাদশে তিনে রাখা হয়েছে ইংলিশ তারকা ফিল সল্টকে। গতবছর ১৭ ম্যাচে একটি সেঞ্চুরিসহ ৪৬৭ রান করেছেন তিনি। একাদশের চার, পাঁচ ও ছয় নম্বরে আছেন বাবর আজম, নিকোলাস পুরান ও জিম্বাবুয়ের সিকান্দার রাজা। ২৪ ম্যাচে ৬টি হাফ সেঞ্চুরির মাধ্যমে ৭৩৮ রান করেছেন বাবর। ক্যারিবীয় উইকেটরক্ষক-ব্যাটার পুরান করেছেন ৪৬৪ রান। ২৪ ম্যাচে ৫৭৩ রান করার পাশাপাশি ২৪টি উইকেট নিয়েছেন অলরাউন্ডার রাজা।

ভারতীয় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াকে রাখ হয়েছে সাতে। গতবছর ১৭ ম্যাচে ৩৫২ রান করেছেন  পেস বোলিং অলরাউন্ডার। বল হাতে তুলে নিয়েছেন ১৬ উইকেট। লেগ স্পিনার হলেও ভালো ব্যাট করতে পারেন রশিদ খান ও শ্রীলঙ্কান ভানিডু হাসারাঙ্গা। আট ও নয় নম্বরে এই দুজন। ১৪ ম্যাচে ৩১ উইকেট শিকার করেছেন রশিদ। ৯.৫৮ গড় রেখে বোলিং করেছেন তারকা স্পিনার। অন্যদিকে, ২০ ম্যাচে ৩৮ উইকেট নেয়ার পাশাপাশি ১৭৯ রান হাসারাঙ্গার ব্যাটে।

মূল পেসার হিসেবে টি-টুয়েন্টির বছরসেরা একাদশে জায়গা হয়েছে জাসপ্রীত বুমরাহ ও আর্শদীপ সিংয়ের। ভারতকে বিশ্বকাপ জেতাতে দুজনের ছিল দারুণ ভূমিকা। ৮ ম্যাচ থেকে মাত্র ৮.২৬ গড়ে ১৫ উইকেট বুমরাহর। আর ১৮ ম্যাচ থেকে ৩৬ উইকেট শিকার করেছেন আর্শদীপ।

Reneta

আইসিসির বর্ষসেরা টি-টুয়েন্টি দল: রোহিত শর্মা (ভারত), ট্র্যাভিস হেড (অস্ট্রেলিয়া), ফিল সল্ট (ইংল্যান্ড), বাবর আজম (পাকিস্তান), নিকোলাস পুরান (ওয়েস্ট ইন্ডিজ), সিকান্দার রাজা (জিম্বাবুয়ে), হার্দিক পান্ডিয়া (ভারত), রশিদ খান (আফগানিস্তান), ভানিডু হাসারাঙ্গা (শ্রীলঙ্কা), জাসপ্রীত বুমরাহ (ভারত) ও আর্শদীপ সিং (ভারত)।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়াআইসিসিপুরানবর্ষসেরা টি-টুয়েন্টি একাদশবাবরবুমরাহভারতরোহিতলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশ ও ভারতের সম্পর্কের মূল ভিত্তি দুই দেশের পারস্পরিক সুবিধা: দীনেশ ত্রিবেদী

বাংলাদেশ ও ভারতের সম্পর্কের মূল ভিত্তি দুই দেশের পারস্পরিক সুবিধা: দীনেশ ত্রিবেদী

জুলাই ২৯, ২০২৬
পদযাত্রায় হামলার প্রতিবাদে সারা দেশে এনসিপির বিক্ষোভ

পদযাত্রায় হামলার প্রতিবাদে সারাদেশে এনসিপির বিক্ষোভ

জুলাই ২৯, ২০২৬
প্রধানমন্ত্রীর সঙ্গে মাইলস্টোন ট্র্যাজেডিতে বোন হারানো তাহসিনের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে মাইলস্টোন ট্র্যাজেডিতে বোন হারানো তাহসিনের সাক্ষাৎ

জুলাই ২৯, ২০২৬

রদ্রির পিঠে অস্ত্রোপচার হয়েছে, সবশেষ যা জানাল ম্যানসিটি

জুলাই ২৯, ২০২৬
টেলিভিশনের বিকাশে বিটিভি’র সাবেক ডিজি মুস্তাফিজুর রহমানের ভূমিকা স্মরণ

টেলিভিশনের বিকাশে বিটিভির সাবেক ডিজি মুস্তাফিজুর রহমানের ভূমিকা স্মরণ

জুলাই ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT