জনপদ

পঞ্চগড় সীমান্তে মাথায় গুলির চিহ্নসহ যুবকের মরদেহ উদ্ধার

পশ্চিমবঙ্গের মানচিত্র, চ্যানেল আই অনলাইন লোগো সহ. Channel i News - চ্যানেল আই নিউজ

পশ্চিমবঙ্গের মানচিত্রের ছবি, যেখানে পশ্চিমবঙ্গের অঞ্চলটি হাইলাইট করা হয়েছে, চ্যানেল আই অনলাইন লোগো সহ।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার শুকানি সীমান্তের করতোয়া ও সাও নদীর মিলনস্থল থেকে মানিক হোসেন (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা করেছে পুলিশ ও বিজিবি।

নিখোঁজের দু’দিন পর শনিবার (১৬ আগস্ট) সকালে সীমান্তের ওই স্থানে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশ ও বিজিবিকে খবর দেয়। মরদেহের মাথায় গুলির ক্ষত চিহ্ন পেয়েছে পুলিশ। দুপুরে মরদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

মানিক হোসেনের বাড়ি তেঁতুলিয়া উপজেলার দেবনগড় ইউনিয়নের ডাঙ্গাপাড়া এলাকায়।

স্থানীয় সূত্র জানায়, গত বৃহস্পতিবার ভোরে মানিক, আব্দুল হুদাসহ কয়েকজন ব্যবসায়ী সীমান্তে গরু আনতে গেলে বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি চালায়। এ সময় বাকিরা পালিয়ে গেলেও নিখোঁজ হন মানিকসহ ৪ জন।

নিখোঁজ বাকি ৩ জনের মধ্যে আব্দুল হুদা ওরফে জমির উদ্দিন নামে একজনকে সকালে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে বিএসএফ। তার বিরুদ্ধ আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছে বিজিবি।

এছাড়া, এখনও আরও ২ জন নিখোঁজ রয়েছে বলে দাবি স্থানীয়দের।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…