দিল্লিতে রাস্তায় ধ্বসে পড়ল ভবন

দিল্লিতে রাস্তায় ধ্বসে পড়া ভবনের ছবি, ধ্বসের ফলে ধ্বংসস্তূপ ও ধোঁয়া দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
ভারতের রাজধানী দিল্লির ভজনপুরা এলাকায় আজ একটি ভবন ধ্বসে পড়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় বর্তমানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। ভবন ধ্বসের কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।
এনডিটিভি’র এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
পুলিশ কর্মকর্তারা জানান, বিকেল ৩টা ৫ মিনিটে ফায়ার সার্ভিস ভবন ধ্বসের খবর পায়। পরে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু ফায়ার সার্ভিসের কর্মীরা।
এর আগে ১ মার্চ উত্তর-দিল্লির রোশনারা রোডে আগুন ধরার পরে একটি চারতলা ভবন ধসে পড়ার ঘটনা ঘটে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






