চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফের ইউক্রেনে রাশিয়ার বিমান হামলা, আবাসিক ভবনে আগুন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৫৫ পূর্বাহ্ণ ২০, মে ২০২৩
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
ছবি: এএফপি

ছবি: এএফপি

ইউক্রেনের কিয়েভে রাতারাতি রাশিয়া নতুন বিমান হামলা করেছে। কিয়েভের ডিনিপ্রোভস্কিতে একটি আবাসিক নয়তলা ভবনে বিমানের ধ্বংসাবশেষ পড়ায়, ভবনটির ছাদে আগুন লেগে যায়। এই ঘটনায় কিয়েভের মেয়র ভিতালি ক্লিটসকো টেলিগ্রামে লিখেছেন, সম্ভাব্য ক্ষতিগ্রস্তদের সম্পর্কে তাৎক্ষণিক কোনো তথ্য নেই।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

শনিবার (২০ মে) ভোরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায় ইউক্রেনের রাজধানীর তিনটি অংশে এই বিমান হামলার ধ্বংসাবশেষ পড়ার একটি আবাসিক ভবনের ছাদে আগুন লেগে যায়।

কিয়েভের বেসামরিক ও সামরিক প্রশাসনের প্রধান সেরহি পপকো ভবনের বাসিন্দাদের উদ্দেশে বলেছেন, “বিমান হামলায়, বিধ্বস্ত বিমানের ধ্বংসাবশেষ পড়ার কারণে আগুনের সূত্রপাত হয়েছে। সব পরিষ্কার না হওয়া পর্যন্ত আশ্রয়কেন্দ্রে থাকুন!”

পপকো আরও বলেন, বিমান হামলার অন্যান্য ধ্বংসাবশেষ কিয়েভের ডার্নিটস্কি এবং সোলোমিয়ানস্কি এলাকায় বেশ কয়েকটি রাস্তায় পড়েছিল। ক্ষয়ক্ষতি এবং সম্ভাব্য হতাহতের তথ্য যাচাই করা হচ্ছে।

ইউক্রেনের সেনাবাহিনী বলেছে, শনিবার স্থানীয় সময় রাত ১২টা ৪৫ মিনিটে রাশিয়া থেকে বিমানগুলো কিয়েভ অঞ্চলের দিকে আসে।

Reneta

কর্তৃপক্ষ কিয়েভের পাশাপাশি উত্তর-পূর্বে চেরনিহিভ শহরেও বিস্ফোরণের খবর দিয়েছে। রুশ-অধিকৃত মারিউপোলের নির্বাসিত কাউন্সিলের আজভ সাগরে শহরেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

ইউক্রেনীয় সেনাবাহিনীর মতে, কিয়েভ এবং চেরনিহিভ অঞ্চলে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় থাকার মধ্যেই এই বিমান হামলা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউক্রেনযুদ্ধরাশিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ভেবেছিলাম খামেনিকে মানুষ ঘৃণা করে: ট্রাম্প

জুলাই ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

কে বস, সেটা নেতানিয়াহু জানেন: ট্রাম্প

জুলাই ৫, ২০২৬

‘হালান্ড বিরোধী পরিকল্পনা’ নিচ্ছেন না আনচেলত্তি

জুলাই ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ সেনাবাহিনীর সুনাম সুবিদিত: রাষ্ট্রপতি

জুলাই ৫, ২০২৬

মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে ধাক্কা খেলো ‘আলফা’

জুলাই ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT