বাংলাদেশ

৭ নদী দূষণ ও দখলমুক্ত করতে বাজেট চূড়ান্ত: পরিবেশ উপদেষ্টা

বাংলাদেশের পরিবেশ উপদেষ্টা বক্তৃতা দিচ্ছেন, পেছনে জাতীয় পতাকা ও চ্যানেল আই লোগো. Channel i News - চ্যানেল আই নিউজ

পরিবেশ উপদেষ্টা একটি সভায় বক্তৃতা দিচ্ছেন, পেছনে জাতীয় পতাকা ও চ্যানেল আই লোগো দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, দেশের ৭টি বিভাগের ৭টি নদীর দূষণ ও দখলমুক্ত করতে বাজেট চূড়ান্ত করা হচ্ছে। 

আজ ৩১ মে শনিবার সকালে রাজধানীর পরিবেশ অধিদপ্তর আয়োজিত ম্যানিফিয়েস্টো টক: ইয়ুথ, এনভাইরনমেন্ট অ্যান্ড ক্লাইমেট’ শীর্ষক সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেছেন।

পরিবেশ উপদেষ্টা আরও জানিয়েছেন, লবংদহ, হাড়িধোয়া ও সুতা নদীর কাজ নিজস্ব জলবায়ু তহবিল থেকে কাজ শুরু করা হবে।

পরিবেশ উপদেষ্টা জানিয়েছেন, ইউক্যালিপ্টাস ও আকাশমণি গাছ পরিবেশের জন্য ক্ষতিকর প্রমাণিত হওয়ায় নিষিদ্ধ করা হয়েছে। এসময় গাছ না কেটে সড়ক উন্নয়নের পরিকল্পনার আহ্বান জানান তিনি।

সেখানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ এবং অন্যরা ছিলেন।

বিষয়:নদী দূষণ পরিবেশ উপদেষ্টা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…