চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সংকটময় বাস্তবতায় নতুন বাজেট

সাকিলা জেসমিন সাকিলা জেসমিন
১০:৫৯ অপরাহ্ণ ০৯, জুন ২০২২
- সেমি লিড, অর্থনীতি, বাংলাদেশ
A A

বৈশ্বিক সংকট ও বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ মোকাবেলায় কঠিন প্রস্তুতি নিয়ে রেখেছেন অর্থমন্ত্রী। এমন এক বাজেট পেশ করলেন যেখানে থাকছে খাতভিত্তিক নীতি কৌশল, কর্ম পরিকল্পনা ও সম্পদ সঞ্চালনের পথ। অর্থনৈতিক নেতিবাচক পরিস্থিতি যেন সাধারণ প্রান্তিক জনগোষ্ঠার দৈনন্দিন জীবনে চাপ না ফেলে সেদিকেও খেয়াল রাখবে সরকার। বিদেশে পাচার হয়ে যাওয়া অর্থ ফিরিয়ে আনতে ব্যাতিক্রমী উদ্যোগের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী।

অর্থনীতিতে কোভিডের ধকল কাটতে না কাটতেই এলো ইউক্রেন রাশিয়া যুদ্ধ। আন্তর্জাতিক বাজারে ভোজ্য তেল, জ্বালানী তেল, সারসহ প্রায় সব জিনিষের বাড়তি দাম। তাতেই তৈরি হয়েছে বাড়তি চাপ। এর মধ্যে যুক্ত হয়েছে দেশিয় বাজারে ডলারের সংকট। ডলারের বিপরীতে টাকার মূল্যমানও কমছে। প্রবাসী আয়ও কমতির দিকে। এমনি সংকটময় এক বাস্তবতায় এসেছে নতুন বাজেট। অর্থনীতির এই চাপ কাঁধে নিয়েই অর্থমন্ত্রী জাতীয় সংসদে বাজেট পেশ করলেন।

সাধারণ মানুষের জীবনযাত্রায় চাপ কমাতে মূল্যস্ফীতিকে ৫.৬ শতাংশে বেধে রাখতে চায় সরকার। অর্থমন্ত্রী বলেছেন, সেই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের মূল কৌশল হবে বিদ্যমান চাহিদার প্রবৃদ্ধি কমিয়ে সরবরাহ বাড়ানো।

বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৪৮ বিলিয়ন ডলার থেকে কমে ৪২ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। ডলারের সরবরাহ বাড়াতে রেমিট্যান্সে প্রণোদনা আড়াই শতাংশ করার প্রস্তাব দেয়া হয়েছে বাজেটে।

রাজস্ব আহরণে অনেক বিচক্ষণতা দেখিয়েছেন তিনি। বিদেশে পাচার হয়ে যাওয়া অর্থ ফিরিয়ে আনতে আয়কর অধ্যাদেশে নতুন বিধান যুক্ত করার প্রস্তাব করছেন অর্থমন্ত্রী। এমনকি বিদেশে থাকা কোন সম্পদের ওপর কর পরিশোধ করা হলে আয়কর কর্তৃপক্ষসহ সরকারের কেউ এ বিষয়ে কোন প্রশ্ন উত্থাপন করতে পারবে না। বিদেশে অর্জিত স্থাবর সম্পত্তি দেশে আনা না হলে এর ওপর ১৫%, অস্থাবর সম্পত্তির ক্ষেত্রে ১০% এবং নগদ অর্থের উপর ৭% কর বসানোর সুপারিশ করেছেন অর্থমন্ত্রী। ২০২২ সালের ১ জুলাই থেকে ২০২৩ সালের ৩০ জুন পর্যন্ত এই সুবিধা দেবে সরকার।

এবারের বাজেটে দরিদ্রবান্ধব ও অন্তর্ভূক্তিমূলক প্রবৃদ্ধিকে প্রাধান্য দেয়ার কথা বলেছেন অর্থমন্ত্রী। যাতে সমাজে সমতা ও ন্যায্যতা নিশ্চিত করা যায়।

Reneta

দেশীয় উদ্যোক্তাদের জন্য বেশ কিছু সুখবর দিয়েছেন অর্থমন্ত্রী। টেক্সটাইল শিল্পের বিদ্যমান ১৫% করহার সংক্রান্ত এসআরও’র মেয়াদ ৩০ জুন ২০২৫ পর্যন্ত বৃদ্ধির প্রস্তাব করেছেন।

গার্মেন্টস উদ্যোক্তাদের মত সব ধরনের রপ্তানিকারকদের করহার ১২% এবং পরিবেশবান্ধব গ্রীন শিল্পের জন্য এই হার ১০% করার প্রস্তাব করছেন অর্থমন্ত্রী।

ব্যাংকের সুদের উৎসে কর হার কোম্পানী করদাতার জন্য ১০% থেকে বাড়িয়ে ২০% করার প্রস্তাব করছেন অর্থমন্ত্রী।

এছাড়া কর্মসংস্থান সৃষ্টিতে কুটির শিল্প, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারী শিল্প ঋণ সুবিধা অব্যাহত রাখার পাশাপাশি কৃষি বহুমুখীকরণ ও আইসিটি নির্ভর উদ্যোগকে প্রাধান্য দেয়া হবে বলেছেন অর্থমন্ত্রী।

কর্মসংস্থান সৃষ্টিতে বেসরকারি খাতে প্রয়োজনীয় ঋণ প্রবাহ অব্যাহত রাখারও ঘোষণা দেয়া হয়েছে বাজেটে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কর্মসংস্থান সৃষ্টিবাংলাদেশরেমিট্যান্সে প্রণোদনা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

আগস্ট ৪, ২০২৬

লন্ডনে নচিকেতা-জয়ের মেগা কনসার্ট

আগস্ট ৪, ২০২৬

প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের কমান্ডারের সৌজন্য সাক্ষাৎ

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

স্বরাষ্ট্র ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

আগস্ট ৪, ২০২৬

পাট অধিদপ্তরের সব কার্যালয় শতভাগ তামাকমুক্ত করার অঙ্গীকার

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT