অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধ করতে বিটিআরসিকে বলা হবে: তথ্য প্রতিমন্ত্রী

সংসদে অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের বিষয়ে আলোচনা চলছে, তথ্য প্রতিমন্ত্রী বক্তব্য দিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেছেন, নিবন্ধিত, নিবন্ধনের জন্য আবেদনকৃত এবং ইলেকট্রনিক মিডিয়ার অনলাইন নিউজ পোর্টাল বাদে সকল অনলাইন নিউজ পোর্টাল বন্ধ করতে বিটিআরসিকে বলা হবে।
তিনি আজ মঙ্গলবার ৭ মে দ্বাদশ জাতীয় সংসদের ২য় অধিবেশনে এই কথা বলেন।
তিনি বলেন, প্রতিষ্ঠিত গণমাধ্যম যেগুলো আছে, ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, তাদের যে নিবন্ধিত পোর্টাল এবং যেসব পোর্টাল আবেদন করেছে, প্রক্রিয়াধীন আছে, আমরা পুরো তালিকা বিটিআরসিকে পাঠাব। এর বাইরে যত অনলাইন পোর্টাল আছে, যারা একটি আবেদনও করেনি, সেগুলো বন্ধ করে দেওয়ার জন্য বিটিআরসিকে অনুরোধ জানাবো।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






