বাংলাদেশ

মোবাইল ফোন নিবন্ধন শুরুর তারিখ পেছালো বিটিআরসি

বাজারে মোবাইল ফোনের বিভিন্ন মডেল দেখছেন ক্রেতা. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন ক্রেতা মোবাইল ফোনের বিভিন্ন মডেল দেখছেন, দোকানে বিভিন্ন ব্র্যান্ডের মোবাইলের প্যাকেজ সাজানো রয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বাংলাদেশে অনুমোদনহীন মোবাইল হ্যান্ডসেট বন্ধে ‘ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিফিকেশন রেজিস্টার’ (এনইআইআর) কার্যক্রম শুরুর তারিখ ১৫ দিন পিছিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

আগামী পহেলা জানুয়ারি থেকে এনইআইআর কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

সোমবার (১৫ ডিসেম্বর) এক বিবৃতিতে এনইআইআর চালুর নতুন তারিখ জানিয়েছে বিটিআরসি। এর আগে চলতি বছরের ১৬ই ডিসেম্বর থেকে এনইআইআর কার্যক্রম চালুর ঘোষণা দিয়েছিল প্রতিষ্ঠানটি।

এই সিদ্ধান্তের প্রতিবাদে গত কয়েক সপ্তাহ ধরে বিক্ষোভসহ নানান কর্মসূচি পালন করে আসছিলেন মোবাইল ফোন ব্যবসায়ীরা।

বিষয়:ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্ট্রার বিটিআরসি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…