চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাপানের ইউনিভার্সিটি অব হেলথের সাথে বিএসএমএমইউ’র চুক্তি সই

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০৯ অপরাহ্ণ ০৩, মার্চ ২০২৩
স্বাস্থ্য
A A
বাংলাদেশের বিএসএমএমইউ ও জাপানের ইউনিভার্সিটির মধ্যে চুক্তি স্বাক্ষর. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতীয় ও আন্তর্জাতিক স্বাস্থ্যসেবার ক্ষেত্রে কার্যকর অবদান রাখার লক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) জাপানের ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব হেলথ অ্যান্ড ওয়েলফেয়ার (আইইউএইচডব্লিইউ) এর সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে।

শুক্রবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার জাপানের এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ ও ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব হেল্থ এন্ড ওয়েলফেয়ারের পক্ষ প্রফেসর টোমোহিকো ইউসুই এ সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেন।

Banglabid

এ সমঝোতা চুক্তির ফলে, ভবিষ্যতে স্বাস্থ্য খাতের উন্নয়নে স্বাস্থ্য পরিষেবা প্রদানকারী এ প্রতিষ্ঠান দুটির মধ্যে পারস্পরিক সহযোগিতার সুযোগ তৈরি হলো। চুক্তির ফলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় জাপানের ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব হেল্থ এন্ড ওয়েলফেয়ারের অধীভুক্ত স্বাস্থ্যশিক্ষা, সেবা ও গবেষণা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সঙ্গে মানবসম্পদ বিনিময় করার পাশাপাশি প্রশিক্ষণ নিতে পারবে।

পারস্পরিক সহযোগিতামূলক গবেষণা নিয়ে আলোচনা, সিম্পোজিয়াম, ইত্যাদি ক্ষেত্রে বিএসএমএমইউ’র স্বাস্থ্যকর্মীরা পেশাদার, মেডিকেল ও নার্সিংয়ের শিক্ষার্থীরা দক্ষ হয়ে উঠতে পারবে। গবেষণার জন্য প্রয়োজনীয় তথ্য ও উপকরণ উভয় প্রতিষ্ঠানের গবেষকরা বিনিময়ও করতে পারবে।

অনুষ্ঠানে জাপানের মেডিক্যাল কর্পোরেশন ইওয়াকাই-এর চেয়ারম্যান ডা. কাজুহিকো ড্যানু, জাপানের ম্যাটস মেডিকেল ইনকর্পোরেটেডের সিইও ডা. নাওফুমি কিতা, বাংলাদেশের শিপ ইন্টারন্যাশনাল হসপিটালের পরিচালক ফুটেশি কোনো এবং টোকিও ইউনিভার্সিটির পিএইচডি রিসার্চ ফেলো ও বিএসএমএমইউ’র চক্ষু বিশেষজ্ঞ ডা. তাজবীর আহমেদ উপস্থিত ছিলেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চুক্তি সইবিএসএমএমইউ
শেয়ারTweetPin

সর্বশেষ

তারেক মাসুদকে হারানোর ১৫ বছর

আগস্ট ১৩, ২০২৬

অস্ত্রোপচারের পর কেমন আছেন জুনিয়র এনটিআর?

আগস্ট ১২, ২০২৬

কিংবদন্তি পেলের সাবেক ক্লাবে যোগ দিলেন বাংলাদেশের শমিত

আগস্ট ১২, ২০২৬

এলোমেলো দ্বিপাক্ষিক সিরিজের দিন শেষ, বলছেন আইসিসি সিইও

আগস্ট ১২, ২০২৬

গাজীপুর সাফারি পার্কে ‘রাজু বাহাদুর’সহ মারা গেল দুটি হাতি

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT