অন্যান্য খেলা

আর্চারিতে চ্যাম্পিয়ন মিথুন, রানার্সআপ সাজ্জাদ

শেষ হল ওয়ালটন-বিএসজেএ স্পোর্টস কার্নিভাল

আর্চারিতে চ্যাম্পিয়ন মিথুন ও রানার্সআপ সাজ্জাদ, বাংলাদেশি ক্রীড়াবিদ. Channel i News - চ্যানেল আই নিউজ

আর্চারিতে চ্যাম্পিয়ন মিথুন ও রানার্সআপ সাজ্জাদ, বাংলাদেশি ক্রীড়াবিদ, প্রতিযোগিতা শেষে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ওয়ালটন-বিএসজেএ স্পোর্টস কার্নিভালের সমাপনী দিনে শুটিং, আর্চারি ও নারীদের দ্বৈত ক্যারম ইভেন্ট হয়েছে। আর্চারিতে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের মিথুন ২১ (৯-৮-৪) পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন। দ্বিতীয় হয়েছেন ২০ পয়েন্ট (৯-৮-৩) পাওয়া চ্যানেল আই অনলাইনের সাজ্জাদ খান। দৈনিক যুগান্তরের জ্যোতির্ময় মণ্ডল ১৬ পয়েন্ট (১০-৬-০) নিয়ে হয়েছেন তৃতীয়।

শুটিংয়ে চ্যাম্পিয়ন হয়েছেন ফজলে রাব্বি মুন। আর নারীদের দ্বৈত ক্যারম ইভেন্টে ফরিদা বক্তেয়ারা ও মাকসুদা লিসা জুটি চ্যাম্পিয়ন হয়েছে। এই ইভেন্টে রানার্সআপ হয়েছে সামিনা রশ্নি ও হিমু আক্তার জুটি।

সোমবার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে শুটিংয়ে ঢাকা ট্রিবিউনের মুন পূর্ণ ২৪ পয়েন্ট (৮-৮-৮) পেয়ে চ্যাম্পিয়ন হয়েছেন। দ্বিতীয় হয়েছেন ফ্রিল্যান্সার মাহবুব আলম খান, তার পয়েন্ট ২১ (৮-৭-৬)। অন্যদিকে ২০ পয়েন্ট (৮-৬-৬) নিয়ে তৃতীয় হয়েছেন দৈনিক আজকের পত্রিকার নাজিম আল শমষের।

বিষয়:আর্চারি চ্যানেল আই অনলাইন সাজ্জাদ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…