চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশি তরুণকে ধরে নিয়ে যাওয়ার ৬ ঘণ্টা পর ফেরত দিল বিএসএফ

শাহ আলম শাহী শাহ আলম শাহী
৭:০৪ অপরাহ্ণ ২৪, জানুয়ারি ২০২৫
- টপ লিড নিউজ, জনপদ, দিনাজপুর
A A
বাংলাদেশি তরুণকে ধরে নিয়ে যাওয়ার ৬ ঘণ্টা পর ফেরত দিল বিএসএফ. Channel i News - চ্যানেল আই নিউজ

দিনাজপুরের বিরল উপজেলায় মাঠে কাজ করার সময় বাংলাদেশি এক তরুণকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) মারধর করে তুলে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। প্রতিবাদে ভারতীয় এক কৃষককে ধরে এনে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সদস্যদের হাতে তুলে দিয়েছেন বাংলাদেশি কয়েকজন নাগরিক।

শুক্রবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে দিনাজপুরের বিরল উপজেলার ধর্মপুর ইউনিয়নের এনায়েতপুর বিওপি ক্যাম্পের দ্বীপনগর গ্রামের ৩২৩ মেইন পিলারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

বিএসএফ সদস্য কর্তৃক ধরে নিয়ে যাওয়া বাংলাদেশি তরুণের নাম মো. আল- আমিন (২৪)। তিনি ধর্মপুর ইউনিয়নের কৈকুড়ি গ্রামের বর্গাচাষি রিয়াজউদ্দিনের ছেলে। অপরদিকে বিজিবির হেফাজতে থাকা ভারতীয় নাগরিক হলেন পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার কুসুমন্ডি থানার পূর্ব মোল্লাপাড়া গ্রামের নারায়ণ চন্দ্র রায় (৪৫)।

পরে এ নিয়ে উভয় দেশের সীমান্ত রক্ষাকারী বাহিনীর (বিজিবি ও বিএসএফ) সদস্যদের পতাকা বৈঠকে বসে। বৈঠকের পর বিকেল সোয়া ৪ টায় বাংলাদেশি যুবক এবং ভারতীয় কৃষককে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

ইউপি সদস্য ডা. আবু সুফিয়ানসহ স্থানীয় এলাকাবাসী জানায়, আজ শুক্রবার সকালে আলা-আমিন ৩২৩ নম্বর পিলার থেকে ৩৫০ গজ বাংলাদেশ সীমান্তের অভ্যন্তরে নিজ জমিতে কৃষিকাজ করছিলেন। এ সময় কয়েকজন বিএসএফ সদস্য তাকে মারধর করার পর টেনেহিঁচড়ে তুলে ধরে নিয়ে যায়। বিষয়টি জানতে পেরে এর প্রতিবাদে দ্বীপনগর গ্রামের কয়েকজন বাসিন্দা ভারতীয় এক কৃষককে তার জমি থেকে তুলে এনে এনায়েতপুর বিওপি ক্যাম্প সদস্যদের হাতে তুলে দেয়। এ ঘটনায় উভয় সীমান্তে ছড়িয়ে পড়ে উত্তেজনা।

এ নিয়ে বিকেল চারটা নাগাদ বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকের পর বিকেল সোয়া ৪টায় বাংলাদেশি যুবক এবং ভারতীয় কৃষককে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

বৈঠক শেষে দিনাজপুর ৪২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আহসানুল ইসলাম জানিয়েছেন, ‘ভুল বোঝাবুঝি কারণে এমন ঘটনা ঘটেছে। তবে পতাকা বৈঠকের মাধ্যমে বিষয়টির মীমাংসা হয়েছে। বিকেল সোয়া চারটায় আল-আমিনকে বিএসএফ ফেরত দিয়েছেন। ভারতীয় নাগরিকেও বিএসএফের কাছে ফেরত দেওয়া হয়েছে।’

ট্যাগ: এনায়েতপুর বিওপিবিজিবি-বিএসএফের পতাকা বৈঠক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সিলেটে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

পরবর্তী

আসামি ছিনিয়ে নিতে নিউমার্কেট থানায় হামলা, গ্রেপ্তার ৬

পরবর্তী
নিউমার্কেট থানার সাইনবোর্ড যেখানে পুলিশ বিভাগ লেখা রয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আসামি ছিনিয়ে নিতে নিউমার্কেট থানায় হামলা, গ্রেপ্তার ৬

ছাত্রসমাজের প্রতিবাদী আন্দোলন, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘আওয়ামী লীগের বিচারের আগে জাতীয় নির্বাচনের চেষ্টা হলে ছাত্রসমাজ প্রতিহত করবে’

সর্বশেষ

Signature: r98uBJAg9PYhNMM6oCzuwNKSp91kpCHMNYfx8k8KOnFcWzMFkWoiccZrJPdVZn0VDmukl97mFNFOiaO9fQCuBvHhCI8qKRdJ3j7lruVxP/Yxj3GSrkxGQtR//Zh20FS0/B/ILpzEs4yPWYp9N4qVHqrTxJf5sbvGA8rmnD0tfJ4MVrVXaAvul/9qGJfW7jVcazBk5K4oghwrDUm+36Bkuz61iPhALL1Z31SS1o96kIuEzmX/s+wvTEEu8mAncQH74/ttjJnZh5Sy1sGyF0E5zaol4KI+4az6LdYDxsayrPJiIg9ggaIQVt4KJkZeAu68JdM+aBUW7AAt2ccLDz4y3azAiwVjni0jCHGaZ4KlzxfblZ+edGsp4DzHR3IGw51vRmYs88weelau+HFXqwKnNINFGrfc46H/OUG45YY6tEFVoQlFQWMMXqwk7H0JomxnaJI5AQVRBdxr/Uw/BL64gIn1DqaIwOIMsEKdxhMlE0OQl2iYl4ywBaGDmwmbvtygkMsasOrG4LYPrt+VVGaWth50g2eopwKz34gXx4Y2oDrQPsvSyyqfk8ltgZyL4ZUUoZ+ZOnfZuBC1JNp6bHe1Wn5P0RyU9GDb3O1rm+MjanpfjjyU1OljHc6ABSqf/tc1fZP3m32yBZ55e4hz+TXLmfrk2Jz/76uadCQ0ci0uSgXHVfA+voE2bVXaAqZctYotYKePnAmHR6kLenmf0y1uyg/YxeZ8ChV4TBlSUm23KvKroi8dcHb1b1q5OVleS/9bMeMoe06XIwLvuojXmUZOlOz/mTH5BprcSmFoRm/0ziBkUyQok24Uni7gMgDArAhH6f3VlMPoMprxg06gAJ4DiI+wKwZRPJuNIzVt2qzZ472zSxWKxfOZdkGd0AjqxBxkilGN1+lWyT59HpLlJRluRU21qQFP+cQk7DxyTwFLiDdT2qtdceFwmpK1B8Z4G15Fi4pcjQJmsjXxW1V3Y2pVjXM8Q/Sd25BMe1YCufA8Nlo=

ভারতের আগেই ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’ নিয়ে যুক্তরাষ্ট্রে উন্মাদনা

আগস্ট ২৮, ২০২৬

বিদেশি উদ্ধারকারী দলকে না বলল নেপাল, নিজস্ব বাহিনীর ওপরই আস্থা

আগস্ট ২৮, ২০২৬

চ্যাম্পিয়ন্স লিগ ড্র: বার্সা-ম্যানসিটি শুরুতেই দেখা, রিয়াল-বায়ার্ন কেমন প্রতিপক্ষ পেল

আগস্ট ২৭, ২০২৬
পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি

‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’তে আরও দেশ যুক্ত হতে পারবে: পাকিস্তান

আগস্ট ২৭, ২০২৬

সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT