চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মৌলভীবাজার সীমান্ত দিয়ে আরও ৭১ জনকে বিএসএফের পুশইন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:১১ অপরাহ্ন ০৩, জুলাই ২০২৫
জনপদ, মৌলভীবাজার
A A

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার পাল্লাথল সীমান্ত দিয়ে  ৪৮ বাংলাদেশি এবং পরিবর্তীতে আরও ২৩ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বৃহস্পতিবার (৩ জুলাই) ভোরে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার পাল্লাথল সীমান্ত দিয়ে ৪৮ জনকে, সেইসাথে শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়নের কাক মারা সীমান্ত এলাকা দিয়ে আরও ২৩ জন নারী, পুরুষ ও শিশুকে বিএসএফ পুশ ইন করেছে বলে জানা গেছে।

বিজিবি ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী বলেন, বড়লেখা উপজেলার পাল্লাথল বিওপির দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকার পাল্লাথল পুঞ্জি নামক স্থানে ভারত থেকে অবৈধভাবে প্রবেশ করে ঘোরাঘুরি করছিলেন ৪৮ জন মানুষ।

এ সময় বিজিবির টহলদল তাদের আটক করে। আটককৃতদের মধ্যে ১৮ শিশু, ১৫ জন পুরুষ ও ১৫ জন নারী রয়েছেন।

আটককৃত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা আনুমানিক ছয় মাস থেকে ১৭ বছর আগে চিকিৎসা বা কাজের উদ্দেশ্যে কুড়িগ্রাম এবং যশোর জেলার সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে যান। পরবর্তীতে তাদেরকে ভারতের বিএসএফ বাংলাদেশে পুশ-ইন করে।

জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, তারা বাংলাদেশের নাগরিক এবং তারা যশোর, বাগেরহাট, চাপাইনবাবগঞ্জ, বরগুনা, বরিশাল এবং কুড়িগ্রাম জেলার বাসিন্দা বলে জানা গেছে। তাদের পরিচয় নিশ্চিত সাপেক্ষে তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান মি. চৌধুরী।

Reneta

এদিকে শ্রীমঙ্গল থানায় অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম বলেছেন, শুনেছি বিজিবি ২৩ জনকে শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়নের কাক মারা সীমান্ত এলাকা আটক করেছে। তবে এখনো থানায় হস্তান্তর করেনি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ৪৮ জনপুশইনবিএসএফভারতীয় সীমান্তরক্ষী বাহিনীমৌলভীবাজার
শেয়ারTweetPin

সর্বশেষ

মৌসুম সেরা টাইমিং করেও সেমিতে খেলা হল না ইমরানুরের

মার্চ ২০, ২০২৬

ঈদকে ঘিরে সারাদেশে ‘ডিজিটাল নিরাপত্তা বলয়’

মার্চ ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ন্যাটো মিত্রদের ‘কাপুরুষ’ বললেন ডোনাল্ড ট্রাম্প

মার্চ ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ঈদের দিন কেমন থাকবে সারাদেশের আবহাওয়া?

মার্চ ২০, ২০২৬

ইউরোপের চেক প্রজাতন্ত্রে ইসরায়েলি অস্ত্র কারখানায় হামলা-অগ্নিসংযোগ

মার্চ ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT