চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বোনকে বাঁচাতে মার খেলেন ভাই

সরওয়ার আজম মানিকসরওয়ার আজম মানিক
৫:৩৪ অপরাহ্ণ ১২, জুন ২০২২
- সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A
কক্সবাজারে উত্যক্তকারী কিশোর গ্যাংয়ের হাত থেকে বোনকে বাঁচাতে গিয়ে ব্যাপক মারধরের শিকার হয়েছেন এক ভাই। এ ঘটনায় অভিযুক্ত কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে আটক করেছে পুলিশ।
কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নের বেড়িবাঁধের পাশে বোনকে ইভটিজিং করতে দেখে বাধা দিতে গিয়ে বখাটেদের হাতে হামলার শিকার হন ওই ভাই। ঘটনার ১২দিন পর মারধরের ভিডিও ভাইরাল হলে পুলিশ কিশোর গ্যাং এর সদস্যদের সন্ধান শুরু করে।  এ ঘটনায় অভিযুক্ত রায়হান ও আরমান নামে দুই কিশোর গ্যাং সদস্যকে আটক করেছে পুলিশ।
গত ৩১ মে বিকেলে আশ্রয়ন প্রকল্পের বেড়িবাঁধে এ ঘটনা ঘটে। শনিবার (১১ জুন) সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ভিডিওটি ভাইরাল হয়।
ভিডিওতে দেখা যায়, স্থানীয় বখাটেরা ফিল্মি স্টাইলে নাফিসা আক্তার নামের এক তরুণীকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় তরুণীকে রক্ষায় এগিয়ে আসেন ভাই। বখাটেদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে বোন কে রক্ষা করতে পারলেও বেধড়ক মারধরের শিকার হয়েছেন ভাই।
ভুক্তভোগী সাংবাদিকদের বলেন, ‘আশ্রয়ণ প্রকল্পের ঝিনুক বিল্ডিংয়ে আমরা থাকি। সেখান থেকে আমার বোন মামার বাড়ি শহরের সমিতি পাড়ায় বেড়াতে গিয়েছিলেন। ৩১ মে বোন বাড়ি ফেরার পথে খুরুশকুল মনুপাড়ার আরমান, জামাল ও রায়হানসহ ৬/৭ জন আমার বোনকে শ্লীলতাহানির চেষ্টা করে। পরে আমার বোন কয়েকবার ফিরে আসতে চাইলে তারা বার বার পথ আটকায়, তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। আমি কিছুটা দুর থেকে এসব দেখে দৌড়ে আসি। জিজ্ঞেস করার সঙ্গে সঙ্গে তারা আমার বোনকে লাঠি দিয়ে আঘাত করে। তখন আমি বোনকে জড়িয়ে ধরি। এসময় তার গায়ে কেন হাত দিয়েছে জানতে চাইলে তারা আমাকেও মারধর শুরু করে।
ভুক্তভোগী ভাই আরও বলেন, ঘটনার পর পরই সদর হাসপাতালে চিকিৎসা নিয়ে এ বিষয়ে সদর থানায় অভিযোগ দায়ের করি। কিন্তু ঘটনার ১১দিন পার হয়ে গেলেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। তাই বখাটেরা আমাকে উপর্যুপরি হুমকি দিয়ে আসছে। এ কারণে শনিবার রাতে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা করি।
তবে পুলিশ বলছে ভিন্ন কথা। কক্সবাজার সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. সেলিম উদ্দিন বলেন, ভুক্তভোগী মোনাফ সেদিন পুরো ঘটনা গোপন করে শুধুমাত্র মোবাইল ছিনতাইয়ের একটা অভিযোগ দেন। এ কারণে পুলিশ তাৎক্ষণিক আসল ঘটনা জানতে পারিনি।  ভাইরাল ভিডিওর সাথে অভিযোগের কোন মিল নাই।
তিনি বলেন, ভাইরাল হওয়া ভিডিওটা দেখে শনিবার রাতে অভিযুক্ত খুরুশকুল মনুপাড়া এলাকা নুরুল আলমের ছেলে রায়হান (২০) ও কুলিয়া পাড়া এলাকার নুরুন্নবীর ছেলে আরমানকে (২০) আটক করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে ব্যবস্থা নেয়া হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বখাটেবোনভাইযৌন হয়রানি
শেয়ারTweetPin

সর্বশেষ

ট্রিলিয়ন ডলার অর্থনীতির লক্ষ্য নিয়ে আজ জাতীয় বাজেট

জুন ১১, ২০২৬

এগিয়ে থাকবে বেলজিয়াম, নকআউটের লড়াইটা মিশর ও ইরানের

জুন ১০, ২০২৬

আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের আনন্দ র‌্যালি

জুন ১০, ২০২৬

বিশ্বকাপের মঞ্চে বয়স শুধু সংখ্যা: ৪০ পেরিয়েও ইতিহাস গড়া ২০ কিংবদন্তি

জুন ১০, ২০২৬

সংসদ সদস্যদের জন্য ‘বাজেট হেল্পডেস্ক’ উদ্বোধন করলেন স্পিকার

জুন ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT