তথ্যপ্রযুক্তি

সচল হলো ব্রডব্যান্ড ও মোবাইল ইন্টারনেট

ব্যক্তিগত মোবাইল ফোনে একজন ব্যক্তি টাচ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সংগৃহীত

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

একদিন বন্ধ থাকার পর আজ সোমবার (৫ আগস্ট) দুপুর ২ টার পর আবার চালু হয়েছে মোবাইল ইন্টারনেট। একই সাথে প্রায় দুই ঘণ্টা বন্ধ থাকার পর চালু করে দেয়া হয়েছে হয়েছে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবাও। 

এর আগে সোমবার (৫ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে সারা দেশে ব্রডব্যান্ড সেবা বন্ধ হয়ে যায় এবং রোববার (৪ আগস্ট) ফোর–জি নেটওয়ার্ক বন্ধ করে দেওয়া হয়।

কোটা সংস্কার আন্দোলনের এক পর্যায়ে ১৭ জুলাই রাত থেকে মোবাইল ইন্টারনেট এবং ১৮ জুলাই রাতে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ হয়ে যায়। পাঁচ দিন পর ২৩ জুলাই ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ সীমিত পরিসরে ফেরে। ১০ দিন পর ২৮ জুলাই মোবাইল ইন্টারনেট চালু হয়। কিন্তু বন্ধ ছিল মেটার প্ল্যাটফর্ম ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম। এ ছাড়া টিকটকও বন্ধ রাখা হয়। গত ৩১ জুলাই ফেসবুকও চালু করা হয়।

বিষয়:ব্রডব্যান্ড মোবাইল ইন্টারনেট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…