আন্তর্জাতিক

বিশ্ব বাবা দিবসে প্রিন্স উইলিয়ামকে সন্তানদের শুভেচ্ছা

বাবা ও তিন সন্তান সমুদ্র সৈকত উপভোগ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন বাবা ও তার তিন সন্তান সমুদ্র সৈকত উপভোগ করছে, শান্ত পরিবেশে পরিবারটি একসাথে আনন্দে মেতে উঠেছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ব্রিটিশ রাজপরিবারের বড় পুত্র প্রিন্স উইলিয়ামের তিন সন্তান প্রিন্স জর্জ, প্রিন্সেস স্যারলেট এবং প্রিন্স লুইস তার বিশ্ব বাবা দিবসে সামাজিক মাধ্যমে প্রথমবারের মতো তাদের বাবাকে নিয়ে একটি পোস্টে সংবর্ধনা জানিয়েছেন।

বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

পোস্টে তারা লেখেন, বাবা আমরা তোমাকে ভালোবাসি, বাবা দিবসের শুভেচ্ছা তোমায়। পোস্টের শেষে সবার নামের প্রথম অক্ষর জি, সি এবং এল লেখা ছিল।

পোষ্টটিতে তারা যে ছবি ব্যবহার করেছেন তাতে দেখা যাচ্ছে, প্রিন্স উইলিয়ামের ডান পাশে তার দুই ছেলে প্রিন্স জর্জ ও প্রিন্স লুইস এবং বাম পাশে তার কন্যা প্রিন্সেস স্যালেট দাড়িয়ে আছেন সমুদ্রের দিকে মুখ করে। প্রিন্স উইলিয়াম তার তিন সন্তানকে দুহাত দিয়ে জড়িয়ে রেখেছেন।

কেনসিংটন প্যালেস জানিয়েছে, এই ছবিটি গেল মাসে নরফোক উপকূলে তদের একটি ট্রিপে তোলা হয়েছিল।

অন্যদিকে রোববার ১৬ জুন উইলিয়াম তার বাবা রাজা তৃতীয় চার্লসকে সামাজিক মাধ্যমে একটি পোস্টে বাবা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন।

বিষয়:বিশ্ব বাবা দিবস ব্রিটিশ রাজপরিবার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…