চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উরুগুয়েকে হারিয়ে অনূর্ধ্ব-২০ কোপা চ্যাম্পিয়ন ব্রাজিল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৫২ পূর্বাহ্ণ ১৩, ফেব্রুয়ারি ২০২৩
- সেমি লিড, ফুটবল, স্পোর্টস
A A

অনূর্ধ্ব-২০ কোপা আমেরিকায় উরুগুয়েকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল। আসরে সর্বোচ্চ শিরোপাধারী ব্রাজিললের যুবাদের ১২তম শিরোপা এটি। ফাইনাল রাউন্ডে উরুগুয়ের বিপক্ষে ২-০ গোলের ব্যবধানে জিতেছে সেলেসাও যুবারা।

উরুগুয়ে-ব্রাজিলের ফাইনাল ম্যাচটি রোববার অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও একদিন পিছিয়ে সোমবার বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায় কম্বিয়ার নেমেসিও কামাচো এল ক্যাম্পিন স্টেডিয়াম শুরু হয়।

ম্যাচের শুরুটা দারুণ করে ব্রাজিলের যুবারা। তবে গোলের দেখা পাচ্ছিল না কোনো দলই। একের পর এক আক্রমণ পাল্টা আক্রমণে প্রথমার্ধের খেলা শেষ করে দুই দলই।

দ্বিতীয়ার্ধের খেলা শুরু হলে গোলের জন্য মরিয়া হয়ে উঠে সেলেসাওরা। এক পর্যায়ে মনে হচ্ছিল ম্যাচটি ড্রয়ের দিকেই এগোচ্ছে। ড্র হলে শিরোপা যেত উরুগুয়ের ঘরে।

সেদিক থেকে কিছুটা বাড়তি চাপে ছিল ব্রাজিল। চাপ সামাল দিয়ে সফলতার দেখা পায় ৮৪তম মিনিটে। ডিফেন্ডার কাইকি ব্রুনোর কাছ থেকে বল পেয়ে জালে জড়ান মিডফিল্ডার আন্দ্রে স্যান্টোস। এতে করে ১-০ গোলে এগিয়ে যায় ব্রাজিল।

ম্যাচের অতিরিক্ত মিনিটে আবারও ব্রুনোর অ্যাসিস্টে দ্বিতীয় গোল করেন স্ট্রাইকার পেড্রো। ফলে ২-০ গোলে জয় পায় রেমন মেনেজেসের দল।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উরুগুয়েকোপা আমেরিকালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ক্রোয়েশিয়াকে সঙ্গী করে গ্রুপচ্যাম্পিয়ন ইংল্যান্ড, ১৬ বছর পর নকআউটে ঘানা

জুন ২৮, ২০২৬

আবারও ড্রেসিংরুমে আবেগঘন বার্তা রেখে গেল ইরান

জুন ২৭, ২০২৬

‘শুধু নির্যাতিত নই, দুর্ভাগাও’: ইরান কোচ

জুন ২৭, ২০২৬

উগার্তের চোটে ফিফার ক্ষতিপূরণ পেতে পারে ইউনাইটেড

জুন ২৭, ২০২৬

শোক সামলে ফ্রান্সের বিশ্বকাপ দলে ফিরলেন দেশম

জুন ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT