চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মরক্কোর মাঠে পরীক্ষা ‘নতুন’ ব্রাজিলের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৩৬ অপরাহ্ণ ২২, মার্চ ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

কাতার বিশ্বকাপে হেক্সা মিশনে যেয়ে প্রত্যাশা মেটাতে পারেনি ব্রাজিল। বিশ্বআসরের পর প্রথমবার মাঠে নামছে পাঁচবারের সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা, নতুন খেলোয়াড়দের নিয়ে নতুনরূপে সেজে। মরক্কোর মাঠে প্রীতি ম্যাচটির আগে ভারপ্রাপ্ত কোচের অধীনে চলছে ক্যাম্প। বিশ্বকাপের দলের অনেকে নেই, চোটের কারণে নেইমারসহ ছিটকে পড়েছেন রিচার্লিসন-মার্কুইনহোস।

আফ্রিকার দেশ মরক্কোর মাঠে রোববার নামবে ব্রাজিল। খেলা শুরু বাংলাদেশ সময় দিবাগত রাত ৪টায়।

মরক্কোর তানজিয়ের শহরে পাঁচ দিনের ক্যাম্পে নেতৃত্ব দিচ্ছেন ৫০ বর্ষী ভারপ্রাপ্ত কোচ রেমন মেনেজেস। সদ্য শেষ হওয়া অনূর্ধ্ব-২০ সাউথ আমেরিকান কাপের চ্যাম্পিয়ন ব্রাজিল দলের কোচ ছিলেন তিনি।

ব্রাজিল দলের প্রথম অ্যাসাইনমেন্টেই পাচ্ছেন না সেলেসাওদের অন্যতম সেরা তারকা নেইমারকে। গোড়ালির চোটে মৌসুম থেকেই ছিটকে গেছেন ৩১ বর্ষী ফরোয়ার্ড। চোটের কারণে পিএসজির ডিফেন্ডার মার্কুইনহোস ও টটেনহ্যাম ফরোয়ার্ড রিচার্লিসনকেও পাচ্ছেন না মেনেজেস।

মরক্কোর বিপক্ষে প্রীতি ম্যাচের স্কোয়াডে কাতার বিশ্বকাপের দলের ১৫ জনকেই রাখেননি নতুন কোচ। ডাক পান নতুন ৯ মুখ। রিচার্লিসন ও মার্কুইনহোস বাদ পড়ায় আরও দুই নতুন মুখের দেখা মিলছে।

রিচার্লিসনের বদলে সাও পাওলো ক্লাবের ২২ বর্ষী ইউরি আলবার্তো ও মার্কুইনহোসের জায়গায় জুভেন্টাসের ২৬ বর্ষী ব্রেমার ডাক পেয়েছেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নেইমারব্রাজিলব্রেমারমরক্কোমার্কুইনহোসরিচার্লিসনলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ফুটবলারের মৃত্যুর পর কেন মাঠের পাশে কংক্রিটের দেয়াল নিষিদ্ধ করল ইংল্যান্ড

আগস্ট ৭, ২০২৬

বার্সার প্রস্তাব ফিরিয়ে দিল ম্যানসিটি, বিশ্বজয়ী রদ্রির ভবিষ্যৎ কতটা অনিশ্চিত

আগস্ট ৭, ২০২৬

ধাত্রীকে দিয়ে বাড়িতে সন্তান প্রসব করাতে গিয়ে প্রসূতির মৃত্যু

আগস্ট ৭, ২০২৬

‘মবের নাটক সাজিয়ে’ ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

আগস্ট ৭, ২০২৬

বিমানমন্ত্রী ও হুইপের পথসভায় গুলির চেষ্টার অভিযোগ, পিস্তলসহ যুবক আটক

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT