চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল? এখানে বাংলাদেশও আছে

লাতিন-বাংলা সুপার কাপ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৫৬ অপরাহ্ন ০৪, ডিসেম্বর ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A

‘এএফবি লাতিন-বাংলা সুপার কাপে’ অংশ নিতে বাংলাদেশে এসেছে ব্রাজিল-আর্জেন্টিনার দুটি ক্লাব। ব্রাজিলের বয়সভিত্তিক ক্লাব সাও বের্নার্দো এবং আর্জেন্টিনার বয়সভিত্তিক ক্লাব অ্যাথলেটিকো শার্লোন খেলবে স্বাগতিকদের দল রেড গ্রিন ফিউচার স্টারসের বিপক্ষে। আসরে বাংলাদেশকে শক্তিশালী এবং কঠিন প্রতিপক্ষ দেখছেন সাও বের্নার্দো কোচ লিওনার্দো সান্তোস।

শুক্রবার প্রথম ম্যাচের আগে সংবাদ সম্মেলনে কথা বলেন বের্নার্দোর কোচ লিওনার্দো। বললেন, ‘এখানে বাংলাদেশের সংগঠনের সবাইকে ধন্যবাদ জানাতে চাই। আমি নিশ্চিত যে, বহু লোক আমাদের খেলার প্রশংসা করবে। আমাদের লক্ষ্য হল এখানে জিতে ট্রফি বাড়িতে নিয়ে যাওয়া। আমাদের ফুটবল অর্থাৎ, ব্রাজিলিয়ান ফুটবল এই দেশে কিছুটা তুলে ধরা। কারণ দেশটি ব্রাজিলিয়ান ফুটবল খুব পছন্দ করে এবং প্রতিনিয়ত অনুসরণ করে।’

‘আমরা বাংলাদেশের খেলা দেখে বিস্মিত হয়েছি। আমরা তাদের বয়সভিত্তিক অনূর্ধ্ব-১৭/২০ পর্যন্ত খেলা দেখেছি। আমরা মনে করি না যে ঐতিহ্যগতভাবে ব্রাজিল এবং আর্জেন্টিনা ফাইনালে খেলবে। কারণ বাংলাদেশ এবং ব্রাজিলের খেলা একইরকম কঠিন হবে। আমরা মনে করছি দুটি খেলা কঠিন হতে চলেছে। আমরা বুঝতে পেরেছি বাংলাদেশের একটি ভালো দল আছে এবং তারা খেলার জন্য প্রস্তুত।’

বের্নার্দোর কোচ যোগ করেন, ‘ব্রাজিল এবং আর্জেন্টিনার মধ্যে সবসময় মাঠের খেলায় বড় প্রতিদ্বন্দ্বিতার ইতিহাস রয়েছে। আমরা জয়ের জন্য এবং ব্রাজিলকে ভালোভাবে প্রতিনিধিত্ব করার জন্য সবকিছু করব। আমরা সেরা খেলাটি খেলতে এবং শিরোপা জিততে সেরাটা দেবো।’

অতিথি দলটির গোলকিপার দানিয়েল লাম্বার্ট বললেন, ‘আমরা এখানে এসেছি স্কিল দেখিয়ে চ্যাম্পিয়ন হতে। আর্জেন্টিনাও এই টুর্নামেন্ট জয়ের জন্য এসেছে। তাই আমরা জানি খেলা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে।’

লাতিন-বাংলা সুপার কাপের প্রথম ম্যাচে লড়বে ব্রাজিলের সাও বের্নার্দো এবং বাংলাদেশের রেড গ্রিন ফিউচার স্টারস। খেলা হবে ঢাকা জাতীয় স্টেডিয়ামে। শুরু হবে সন্ধ্যা ৭টায়। খেলার দিনে স্টেডিয়াম বুথ থেকে সরাসরি টিকিট সংগ্রহ করতে পারবেন দর্শকরা।

Jui  Banner Campaign
ট্যাগ: আর্জেন্টিনাবাংলাদেশব্রাজিললাতিন-বাংলা সুপার কাপ-২০২৫লিওনার্দোলিড স্পোর্টসসাও বের্নার্দো
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বন্দরে আবারও লাগাতার ধর্মঘট

ফেব্রুয়ারি ৮, ২০২৬

চলে গেলেন রক ব্যান্ড ‘থ্রি ডোরস ডাউন’-এর প্রতিষ্ঠাতা ব্র্যাড আর্নল্ড

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: দিনাজপুরে মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় সভায় ডা. এ জেড এম জাহিদ হোসেন।

দিনাজপুরে মুক্তিযোদ্ধাদের সাথে ডা. জাহিদ হোসেনের মতবিনিময়

ফেব্রুয়ারি ৮, ২০২৬

কথা ছিল স্পেনে রিয়ালের ম্যাচ দেখবেন, বিশ্বকাপে নেমে নিলেন ৩ উইকেট

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের বাণিজ্য চুক্তি সোমবার

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT