চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আনচেলত্তির মতে কঠিন গ্রুপে ব্রাজিল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২৭ পূর্বাহ্ণ ০৬, ডিসেম্বর ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A
আনচেলত্তি ফুটবল কোচ, চেলসি দলের সঙ্গে দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল সবশেষ ২০০২ সালে বিশ্বকাপ শিরোপা জিতেছিল। ষষ্ঠ শিরোপার আশায় থাকা কার্লো আনচেলত্তির ব্রাজিল ২০২৬ বিশ্বকাপে ‘সি’ গ্রুপে খেলবে। প্রতিপক্ষ হিসেবে সেলেসাওরা পাচ্ছে গত আসরে সেমিফাইনাল খেলা মরক্কোর মতো দল। নেইমার-ভিনিসিয়াসদের কোচ কার্লো আনচেলত্তির মতে কঠিন গ্রুপেই পড়েছেন তারা।

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির জন এফ কেনেডি সেন্টারের পার্ফমিং আর্টস ইনস্টিটিউটে শুক্রবার রাতে জমকালো অনুষ্ঠানের মধ্যে দিয়ে হয়ে গেল ২০২৬ ফুটবল বিশ্বকাপের গ্রুপপর্বের ড্র অনুষ্ঠান। আগামী বছরের জুনে যুক্তরাষ্ট্র-মেক্সিকো-কানাডায় হতে চলা ফুটবল মহাযজ্ঞের গ্রুপপর্বে মরক্কো, স্কটল্যান্ড, হাইতিকে গ্রুপসঙ্গী হিসেবে পেয়েছে সেলেসাওরা।

৬৬ বর্ষী ইতালিয়ান কোচ আনচেলত্তি বলেছেন, ‘গত বিশ্বকাপে মরক্কো দুর্দান্ত ফুটবল খেলেছে। স্কটল্যান্ডও শক্তিশালী দল। এই গ্রুপের ম্যাচ গুলো কঠিন হবে। আমাদের ভালো প্রস্তুতি নিতে হবে এবং গ্রুপ জয়ের চেষ্টা করতে হবে।’

১৯৯৮ সালে গ্রুপপর্বে স্কটল্যান্ড এবং মরক্কোর মুখোমুখি হয়েছিল ব্রাজিল। আসরে ফাইনাল খেললেও ফ্রান্সের কাছে ৩-০তে হেরে স্বপ্ন ভাঙে সেলেসাওদের। তবে সে আসরে মরক্কোকে ৩-০ এবং স্কটল্যান্ডকে ২-১ গোলে পরাজিত করেছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন দলটি।

২০২২ কাতার বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে থামতে হয় ব্রাজিলকে। ক্রোয়েশিয়ার কাছে পেনাল্টিতে হেরে স্বপ্নভঙ্গ হয় ভিনিসিয়াস জুনিয়রদের। তাদের গ্রুপ প্রতিপক্ষ মরক্কো ২০২২ আসরে সেমিফাইনালে গিয়ে থামে। পর্তুগালকে হারিয়ে সেমির টিকিট কাটলেও ফাইনালের দৌড়ে ফ্রান্সের কাছে হেরে আসর থেকে বিদায় নিতে হয় তাদের। পরে চতুর্থ স্থান অর্জন করে আসর শেষ করে আশরাফ হাকিমির দেশ।

ব্রাজিলের আরেক প্রতিদ্বন্দ্বী স্কটল্যান্ড। সবশেষ কাতার বিশ্বকাপে খেলা হয়নি তাদের। বিশ্বকাপে এপর্যন্ত ৯ বার অংশ নেয়া দলটি কখনও রাউন্ড অব ১৬ পার হতে পারেনি। হাইতির অবশ্য বিশ্বকাপ ইতিহাস খুব বেশি সমৃদ্ধ নয়। ১৯৭৪ সালে সর্বশেষ বিশ্বমঞ্চে খেলার সুযোগ পেয়েছিল উত্তর আমেরিকার দেশটি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ২০২৬ ফিফা বিশ্বকাপআনচেলত্তিআর্জেন্টিনাকানাডাব্রাজিলমেক্সিকোযুক্তরাষ্ট্রলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বেনজীরকে দেশে ফিরিয়ে আনতে তৎপরতা বাড়ানোর কথা জানাল সরকার

আগস্ট ৩, ২০২৬

বিরোধী দল পতিত স্বৈরাচারের ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল

আগস্ট ৩, ২০২৬

বোমাসদৃশ বস্তু উদ্ধারের ঘটনায় তদন্ত চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ৩, ২০২৬

শেখ হাসিনার ভার্চুয়াল সভা নিয়ে ভারতের অবস্থান জানতে চায় বাংলাদেশ

আগস্ট ৩, ২০২৬

‘রামায়ণ’ ছবিতে কার পারিশ্রমিক কত?

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT