চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভোর ছয়টাতেও ‘হাউজফুল’ ‘ব্রহ্মাস্ত্র’, তিন দিনে ১০০ কোটি ছাড়ালো আয়

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৫২ পূর্বাহ্ণ ১২, সেপ্টেম্বর ২০২২
বিনোদন
A A

আবারও ঘুরে দাঁড়িয়েছে বলিউড। ‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে উন্মাদনা বাড়ছে। দর্শকের চাপ সামলাতে ভোরবেলা ও গভীর রাতে শো রাখা হয়েছে। ভোর ছয়টাতেও ‘হাউজফুল’ ‘ব্রহ্মাস্ত্র’।

টাইমস অফ ইন্ডিয়ার সূত্রে জানা গেছে, দর্শকের চাপে ভোর এবং গভীর রাতের শো বাড়ানো হচ্ছে বহু মুভি থিয়েটারে। তারপরেও টিকেট পাচ্ছেন না অনেকেই। বলিউড নির্মাতা হংসল মেহতা শনিবার গভীর রাতে টিকেট কাটতে গিয়ে না পেয়ে রবিবার ভোরে সিনেমা দেখেছেন। মেহতা জানান, ভোর ছয়টার শোতেও ৭০% আসন দর্শকে ভরা ছিল।

অয়ন মুখার্জি পরিচালিত, রণবীর কাপুর ও আলিয়া ভাট অভিনীত ‘ব্রহ্মাস্ত্র’ মুক্তির পরপরই বক্স অফিসের সব রেকর্ড ভেঙে দিয়েছে। প্রথম দিনের সর্বোচ্চ আয়ের ধারাবাহিকতা বজায় রেখে দ্বিতীয় ও তৃতীয় দিনেও বক্স অফিস দখলে রেখেছে ব্রহ্মাস্ত্র। তিনদিনে ছবিটি আয় করেছে ১০০ কোটি রুপির বেশি। বিশ্বব্যাপী এই আয় আরও বেশি।

রণবীর কাপুর ও আলিয়া ভাটের সঙ্গে সিনেমাটিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় আছেন অমিতাভ বচ্চন, শাহরুখ খান, নাগার্জুনা, মৌনি রায়সহ অনেকে।

সূত্র: পিঙ্ক ভিলা 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অয়ন মুখার্জিআলিয়া ভাটব্রহ্মাস্ত্ররণবীর কাপুর
শেয়ারTweetPin

সর্বশেষ

ফারাক্কার পক্ষে থাকলেও ভারত কেন পদ্মা ব্যারেজের বিপক্ষে?

জুন ৬, ২০২৬

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে অভিনেতা সেলিম কুমার

জুন ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার ঝুঁকিতে এআই, অ্যানথ্রপিকের সতর্কবার্তা

জুন ৬, ২০২৬

যে ভাইদের মানুষ করলেন, তারাই কেড়ে নিতে চায় ভিটেমাটি

জুন ৬, ২০২৬

কাঁদতে কাঁদতে প্রধানমন্ত্রীর কাছে কেন গাছ চাইলেন এই অভিনেতা?

জুন ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT