চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বছরের সবচেয়ে সফল ছবি ‘ব্রহ্মাস্ত্র’, দ্বিতীয় সপ্তাহে দর্শক দ্বিগুণ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৪৪ অপরাহ্ণ ১৮, সেপ্টেম্বর ২০২২
বিনোদন
A A

রণবীর কাপুর এবং আলিয়া ভাট অভিনীত সুপারহিরো ফ্যান্টাসি ঘরানার সিনেমা ‘ব্রহ্মাস্ত্র’ প্রথম সপ্তাহে বক্স অফিসে দুর্দান্ত পারফর্ম করেছে। দ্বিতীয় শনিবার সিনেমার ব্যবসা বেড়েছে ৬৫-৭০ শতাংশ। সেই সঙ্গে অর্জন করে নিয়েছে ‘হিট’ তকমা। আয়ের দিক থেকে ‘কাশ্মীর ফাইলস’কে হারিয়ে এটি এখন চলতি বছরের সবচেয়ে সফল ছবি।

বলিউডের এই দুর্দিনে বড় বাজেটের ‘ব্রহ্মাস্ত্র’-এর ভবিষ্যৎ নিয়ে চিন্তায় ছিলেন নির্মাতা-প্রযোজকরা। এই ছবির ভাগ্যের সঙ্গে জুড়ে ছিল রণবীরের ক্যারিয়ারের ভবিষ্যতও। সব পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয়ে ছবিটি শুধু ভারতেই সব ভাষা মিলে ব্যবসা করেছে ২০০ কোটি রুপির বেশি। পুরো বিশ্বে এই ছবির আয় ৩৫০ কোটির কাছাকাছি। ‘কাশ্মীর ফাইলস’ বিশ্বব্যাপী আয় করেছে ৩৪০ কোটি রূপি।

ছবির ব্যবসা দেখে বক্স অফিস বিশেষজ্ঞরা ধারণা করছেন চলতি সপ্তাহে শুধু ভারতেই এই ছবির আয় ছাড়াবে ৩০০ কোটি রূপি।

বলিউডের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল সিনেমা ‘ব্রহ্মাস্ত্র’। প্রায় ৮ বছর ধরে ‘ব্রহ্মাস্ত্র পার্ট ওয়ান: শিবা’ ছবির উপর কাজ করছেন পরিচালক অয়ন মুখার্জি। উচ্চমাত্রার ভিএফএক্স ব্যবহার করায় ছবিটির প্রথম পার্টে খরচ হয়েছে ৪১০ কোটির বেশি। যেটি এখন পর্যন্ত নির্মিত সবচেয়ে ব্যয়বহুল বলিউড সিনেমা। ধারনা করা যাচ্ছে, এর দ্বিতীয় পার্টেও নানান চমক থাকবে।

সূত্র: বলিউড লাইফ 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আলিয়া ভাটব্রহ্মাস্ত্ররণবীর কাপুর
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

হোয়াইট হাউসে একইদিনে ট্রাম্পের সঙ্গে নেতানিয়াহু ও জেলেনস্কির বৈঠক

জুলাই ২৮, ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচনের দিনক্ষণ গেজেট আকারে প্রকাশ হবে: সিইসি

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত।

দুর্নীতির মামলায় ডেপুটি গভর্নর এসকে সুরের ৩ বছরের কারাদণ্ড

জুলাই ২৮, ২০২৬

‘৩২ যুগ্ম সচিবকে বয়স বা চাকরির মেয়াদ বিবেচনায় অবসরে পাঠানো হয়েছে’

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রযুক্তিগত ত্রুটিতে মোদির ভিডিও ব্লক, সরকারের কাছে ক্ষমা চাইল মেটা

জুলাই ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT