অ্যাঞ্জেলিনা জোলি ও ব্র্যাড পিটের দত্তক নেয়া সন্তান প্যাক্স-জোলি-পিট ই-বাইক দুর্ঘটনার শিকার হয়েছেন। ২০ বছর বয়সী প্যাক্সকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনা ঘটেছে ২৯ জুলাই।
লস অ্যাঞ্জেলসে প্যাক্সের ই-বাইকের সাথে একটি গাড়ির সংঘর্ষ হয়েছে। প্যাক্স হেলমেট ছাড়াই ই-বাইকটি চালাচ্ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, মোড় ঘোরার সময় অন্য একটি গাড়ির পিছনে ধাক্কা দেয় প্যাক্সের বাইক। যে গাড়িতে সে ধাক্কা দিয়েছিল সেটি তখন স্থির হয়ে দাঁড়িয়েছিল।
দুর্ঘটনায় প্যাক্সের রক্তক্ষরণ তেমন না হলেও মস্তিষ্কে গুরুতর আঘাত পেয়েছেন। একারণে তাকে হাসপাতালেই রাখা হয়েছে। তার অবস্থা এখন স্থিতিশীল আছে।
জোলি এবং পিটের ৬ সন্তানের ভিতর প্যাক্স একজন। অন্যরা হলেন ম্যাডক্স (২২), জাহারা (১৯), শিলো (১৭) এবং জমজ নক্স ও ভিভিয়েন (১৫)।
সূত্র: টিএমজেড








