চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘স্পাইক ফেস্ট ২০২৫’ ভলিবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ব্র্যাক ইউনিভার্সিটির মেয়েরা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:০০ পূর্বাহ্ণ ১০, ডিসেম্বর ২০২৫
অন্যান্য খেলা, স্পোর্টস
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

‘স্পাইক ফেস্ট ২০২৫’ আন্তঃবিশ্ববিদ্যালয় ভলিবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে ব্র্যাক ইউনিভার্সিটির নারী দল। শিরোপা নির্ধারণী ম্যাচে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি নারী দলকে ২-১ সেটে হারিয়েছে তারা।

ছেলেদের আসরে শিরোপা জিতেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। ফাইনালে ড্যাফোডিলের ছেলেরা ২-০ সেটে পরাজিত করেছে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশকে। ব্র্যাক ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হয়েছে দুদিনব্যাপী আন্তঃবিশ্ববিদ্যালয় ভলিবল টুর্নামেন্ট স্পাইক ফেস্ট ২০২৫।

৭ ও ৮ ডিসেম্বর ২০২৫ বিশ্ববিদ্যালয়ের মেরুল বাড্ডা ক্যাম্পাসের মাল্টিপারপাস হলে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। দেশের শীর্ষস্থানীয় বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণে প্রাণবন্ত প্রতিযোগিতা ক্যাম্পাসজুড়ে সৃষ্টি করে উৎসবমুখর পরিবেশ।

দুদিনব্যাপী টানটান উত্তেজনাপূর্ণ  টুর্নামেন্টের নারী বিভাগের ফাইনালে ব্র্যাক ইউনিভার্সিটি রোমাঞ্চকর লড়াইয়ে ২–১ সেটে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মেয়েদের পরাজিত করে শিরোপা জিতেছে। রুদ্ধশ্বাস ফাইনালে প্রথম সেটটি ১১-১৫ ব্যবধানে জিতে নেয় ড্যাফোডিল ইউনিভার্সিটি।

দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়ায় ব্র্যাক ইউনিভার্সিটি। ১৫-১০ পয়েন্টে সেটটি জিতে সমতায় ফেরে স্বাগতিকরা। শিরোপা নির্ধারণী সেটে অসাধারণ দৃঢ়তা দেখিয়ে ১৫-১১ পয়েন্টে ম্যাচ জিতে নেয় ব্র্যাক ইউনিভার্সিটির মেয়েরা। ফাইনাল শেষে ট্রফি তুলে দেন ব্র্যাক ইউনিভার্সিটির ট্রেজারার আরিফুল ইসলাম এবং রেজিস্ট্রার ড. ডেভিড ডাউল্যান্ড।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুল অব জেনারেল এডুকেশনের ডিন সামিয়া হক, ওয়ান ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস-প্রেসিডেন্ট অ্যান্ড হেড অব কর্পোরেট লায়াবিলিটি অ্যান্ড ক্যাশ ম্যানেজমেন্ট একেএম সালাহউদ্দীন খান, এসএমসি প্লাস এর চিফ ফাইনান্সিয়াল অফিসার আবদুল বশির খান, পূবালী ব্যাংকের জেনারেল ম্যানেজার এবং ডিভিশন হেড ফাইজুল হক শরীফ, ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ রবিউল আলম, জেনারেল ম্যানেজার শাহিন শাহরিয়া, স্টুডেন্ট লাইফের জয়েন্ট ডিরেক্টর তাহসিনা রহমান।

Reneta

টুর্নামেন্টে ছেলেদের বিভাগে অংশ নেয় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশ; নর্থ সাউথ ইউনিভার্সিটি, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ; ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ, গ্রীন ইউনিভার্সিটি অব বাংলাদেশ, নটরডেম ইউনিভার্সিটি বাংলাদেশ এবং ব্র্যাক ইউনিভার্সিটি।

নারী বিভাগে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলগুলো- ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, নর্থ সাউথ ইউনিভার্সিটি, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ; ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ এবং ব্র্যাক ইউনিভার্সিটি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চ্যাম্পিয়নব্র্যাক ইউনিভার্সিটির মেয়েরাভলিবল টুর্নামেন্টস্পাইক ফেস্ট ২০২৫
শেয়ারTweetPin

সর্বশেষ

বেলজিয়ামের বিপক্ষে জিতে ১৬ বছর পর সেমিফাইনালে স্পেন, প্রতিপক্ষ ফ্রান্স

জুলাই ১১, ২০২৬

স্পেন দূর্গ ভাঙল বেলজিয়াম, প্রথমার্ধে ১-১ সমতা

জুলাই ১১, ২০২৬

জন্মদিনে চ্যানেল আইয়ের উপহার পেয়ে অবাক পূর্ণিমা

জুলাই ১১, ২০২৬

আয়াতুল্লাহ খামেনিকে উৎসর্গ করে আদনান সামির চার গান

জুলাই ১১, ২০২৬

আর্জেন্টিনা–সুইজারল্যান্ড ম্যাচ পরিচালনা করবেন পর্তুগিজ রেফারি

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT