চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেমিকন্ডাক্টর ডিজাইন ও গবেষণায় ব্র্যাক ইউনিভার্সিটি-এসবিআইটি চুক্তি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৫৪ অপরাহ্ণ ২০, নভেম্বর ২০২৫
তথ্যপ্রযুক্তি, শিক্ষা
A A
ব্র্যাক ইউনিভার্সিটি ও এসবিআইটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে কর্মকর্তারা. Channel i News - চ্যানেল আই নিউজ

সেমিকন্ডাক্টর ডিজাইনার প্রতিষ্ঠান এসবিআইটি লিমিটেডের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে ব্র্যাক ইউনিভার্সিটি। এই চুক্তির ফলে প্রতিষ্ঠান দুটি এখন থেকে যৌথভাবে গবেষণা, মেধাস্বত্ব উন্নয়ন এবং প্রোটোটাইপ তৈরিতে একসাথে কাজ করবে, যা বাংলাদেশের ক্রমবর্ধমান প্রযুক্তি শিল্পকে আরও এগিয়ে নিতে সহায়তা করবে।

ব্র্যাক ইউনভার্সিটির অফিস অফ কমিউনিকেশন্স এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

ব্র্যাক ইউনিভার্সিটির মেরুল বাড্ডা ক্যাম্পাসে ২০ নভেম্বর অনুষ্ঠিত এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন ব্র্যাক ইউনিভার্সিটির প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর আরশাদ মাহমুদ চৌধুরী এবং এসবিআইটি এর সিইও ড. জাহাঙ্গীর দেওয়ান।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অ্যাকাডেমিয়া এবং ইন্ডাস্ট্রি খাতের এই চুক্তি সেমিকন্ডাক্টর ডিজাইন সক্ষমতা বাড়ানো, প্রয়োগভিত্তিক গবেষণা এবং ভবিষ্যতমুখী প্রকৌশল শিক্ষাকে এগিয়ে নিতে ব্র্যাক ইউনিভার্সিটির চলমান প্রচেষ্টার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। বিশেষ করে সেমিকন্ডাক্টর, ভিএলএসআই এবং উদীয়মান প্রযুক্তির ক্ষেত্রে এই সহযোগিতা দেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তিকে আরও শক্তিশালী করবে।

এসবিআইটি ২০০৭ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালিতে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠানটি সেমিকন্ডাক্টর ভিএলএসআই ডিজাইন, সাইবার সিকিউরিটি সফটওয়্যার এবং আইটি বিষয়ে কাজ করছে।

এ চুক্তির ফলে ব্র্যাক ইউনিভার্সিটির বিএসআরএম স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থীরা ক্যাডেন্স ইউনিভার্সিটি প্রোগ্রামের সুবিধা পাবে। ইন্টার্নশিপ, প্রশিক্ষণ, ইন্ডাস্রিো সম্পর্কিত থিসিসের সুযোগ এবং বুটক্যাম্প, টেক টক, হ্যাকাথনসহ বিভিন্ন দক্ষতা উন্নয়নমূলক কার্যক্রম ও বিভিন্ন উপকরণ ব্যবহারের সুযোগ পাবেন শিক্ষার্থীরা। ৩০ বছরেরও বেশি সময় ধরে ইলেকট্রনিক সিস্টেম ডিজাইন এবং কম্পিউটেশনাল সফটওয়্যারের অভিজ্ঞতার ভিত্তিতে তৈরি ক্যাডেন্স প্ল্যাটফর্মটি বিশ্বব্যাপী শিক্ষাক্ষেত্র ও সেমিকন্ডাক্টর ইন্ডাস্রিারর মধ্যে প্রকৌশল জ্ঞান বিনিময়ে সহায়তা করছে।

Reneta

চুক্তির আওতায় ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থীরা ইন্ডাস্ট্রি গ্রেডের ক্যাডেন্স সফটওয়্যার ব্যবহার করে চিপ ডিজাইন, এসওসি ভেরিফিকেশন, ইন্টিগ্রেটেড সার্কিট (আইসি) প্যাকেজ তৈরি, প্রিন্টেড সার্কিট বোর্ড এবং সম্পূর্ণ সিস্টেম তৈরির মতো জটিল প্রযুক্তিগত সমস্যার সমাধান করতে পারবে।

উভয় প্রতিষ্ঠানের প্রতিনিধিদের নিয়ে একটি স্টিয়ারিং কমিটি গঠন করা হবে, যারা প্রকল্প নির্বাচন ও অনুমোদন করবে। প্রকল্পের শুরুতে ভিএলএসআই ডিজাইন এবং সংশ্লিষ্ট সেবা নিয়ে কাজ করার পরিকল্পনা রয়েছে।

সমঝোতা স্মারক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাক ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং এর চেয়ারম্যান প্রফেসর মো. মোসাদ্দেকুর রহমান, প্রফেসর তৌহিদুর রহমান, অ্যাসোসিয়েট প্রফেসর মির্জা রাশেদুজ্জামান ও অ্যাসিসট্যান্ট প্রফেসর ত্বিষা তিতীর্ষা। আর এসবিআইটি লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন সিনিয়র ইঞ্জিনিয়ার আবদাল হক মন্ডল।

এই কোলাবোরেশন জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বিশেষ করে এসডিজি-৪ (গুণগত শিক্ষা), এসডিজি-৯ (শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো) এবং এসডিজি ১৭ (লক্ষ্যমাত্রা অর্জনে অংশীদারিত্ব) অর্জনে ব্র্যাক ইউনিভার্সিটির প্রচেষ্টাকে আরও এগিয়ে নেবে বলে আশা করে দুই পক্ষ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এসডিজি-৪এসবিআইটিগবেষনাব্র্যাক ইউনভার্সিটি
শেয়ারTweetPin

সর্বশেষ

২০২৯ সালের মধ্যেই ৫.১ ট্রিলিয়ন ডলারে পৌঁছাচ্ছে ভারতের জিডিপি

আগস্ট ৫, ২০২৬

‘মাঝখানে চোখ হারায় আলিফের মতো কর্মীরা’

আগস্ট ৫, ২০২৬

চলচ্চিত্রে একজন অনন্যা

আগস্ট ৫, ২০২৬

২০২৭ বিশ্বকাপ বাছাই শুরু ২২ ফেব্রুয়ারি, ভেন্যু চূড়ান্ত নয়

আগস্ট ৫, ২০২৬

ম্যাচ চলাকালে বজ্রপাতে থাই ফুটবলারের মৃত্যু, আহত আরও ১২

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT