চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৭ লাখ তরুণ উদ্যোক্তাকে অর্থ ও প্রশিক্ষণ দেবে ব্র্যাক-সিলাতাক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৫৩ অপরাহ্ণ ১৮, সেপ্টেম্বর ২০২৩
অর্থনীতি
A A

বাংলাদেশের তরুণ-যুবাদের আত্মকর্মসংস্থানের মাধ্যমে উদ্যোক্তা হওয়ার প্রশিক্ষণ ও অর্থ যোগানে নতুন একটি প্রকল্প শুরু করতে যাচ্ছে ব্র্যাক এবং কাতারভিত্তিক আন্তর্জাতিক অলাভজনক সংস্থা সিলাতাক।

গতকাল ১৭ই সেপ্টেম্বর ২০২৩ রোববার ‘আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’ শীর্ষক একটি প্রকল্প বাস্তবায়নে নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনের সাইডলাইনে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

গতানুগতিক ব্যাংকিং খাতের সেবা নিতে পারে না, এমন ৬ লাখ ৮৪ হাজার ২১২ জন তরুণ-তরুণীকে এই সুবিধা দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। তরুণ-তরুণীরা তাদের উপার্জন সৃষ্টিকারী উদ্যোগ শুরু করতে, টিকে থাকতে বা তাদের উদ্যোগকে আরও বড় পরিসরে নিয়ে যেতে এই প্রকল্পের সহায়তা নিতে পারবে।

এই প্রকল্প তিন বছর নানা ধরনের আর্থিক সহায়তা প্রদান করবে। একইসঙ্গে তরুণ উদ্যোক্তাদের সামর্থ্য বৃদ্ধি ও অর্থনৈতিক সাক্ষরতার উন্নয়ন এবং তাদের উদ্যোগের স্থায়িত্ব বাড়াতে প্রশিক্ষণের ব্যবস্থাও থাকবে। আনুষ্ঠানিক আর্থিক খাতের সেবা নিতে গিয়ে বাংলাদেশে ক্ষুদ্র ও মাঝারি শিল্পগুলো অনেক সময় বড় চ্যালেঞ্জের মুখে পড়ে।

বিশ্ব ব্যাংকের হিসেবে এখানে চাহিদার তুলনায় অর্থের যোগান ২ দশমিক ৮ বিলিয়ন মার্কিন ডলার কম। নারী উদ্যোক্তা পরিচালিত ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগগুলো সবচেয়ে বেশিএই সমস্যার মুখোমুখি হয়। কারণ প্রায় ৬০ ভাগ নারী উদ্যোক্তারই ব্যাংক বা অন্য আর্থিক প্রতিষ্ঠানকে দেওয়ার মতো কোনো জামানত থাকে না।

করোনাভাইরাস মহামারি এই চ্যালেঞ্জকে আরও বাড়িয়ে তুলেছে। এই সময়ে অনেকের আয় কমে গেছে, অনেকে হারিয়েছে চাকরি। এসব কারণে তরুণদের আর্থিক সামর্থ্য আরও কমে গেছে। এমন প্রেক্ষাপটে একসঙ্গে কাজ করার জন্য বিশ্বের বৃহত্তম উন্নয়ন সংস্থা ব্র্যাকের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে কাতারভিত্তিক আন্তর্জাতিক অলাভজনক সংস্থা সিলাতাক। চুক্তি সাক্ষরের পর নতুন এই উদ্যোগ নিয়ে কথা বলেছেন দুই সংস্থার শীর্ষ ব্যক্তিরা।

Reneta

সিলাতাক-এর প্রধান নির্বাহী কর্মকর্তা হাসান আল মুল্লা বলেন, আর্থিক অন্তর্ভূক্তি এবং ক্ষমতায়নে বাংলাদেশের তরুণদের অর্থ উপার্জনে সহায়তার মাধ্যমে এই প্রকল্পটি তাদের জীবিকার উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। তরুণদের উদ্যোগে সেখানে আরও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে, যা দেশটির টেকসই অর্থনৈতিক উন্নয়নকে বেগবান করবে। বাংলাদেশে বিপুলসংখ্যক তরুণ জনগোষ্ঠী থাকলেও সুযোগ অনেক কম। কারণ এটি পৃথিবীর সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশ। আর্থিক খাতে প্রবেশাধিকারের অভাবে থাকা তরুণদের বিড়ম্বনা কমাতে বিশ্বের সবচেয়ে বড় উন্নয়ন সংস্থা ব্র্যাকের সঙ্গে এই যৌথযাত্রায় আমরা আনন্দিত।

ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ্ বলেন, অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে ব্র্যাক তারুণ্যের শক্তিতে বিশ্বাস করে। প্রান্তিক পর্যায়ের তরুণ উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন ও আর্থিক সক্ষমতাকে ক্ষুদ্রঋণের সঙ্গে মিলিয়ে আমরা একইসঙ্গে এটাকে ছড়িয়ে দিতে চাচ্ছি। আমাদের গ্রাহককেন্দ্রিক দৃষ্টিভঙ্গি যথাযথ আর্থিক সেবা নিশ্চিত করবে। সেইসঙ্গে তরুণ উদ্যোক্তাদের ব্যবসায়িক প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করবে মেন্টরশিপ, যা তাদের সক্ষমতা তৈরিতে ভূমিকা রাখবে।

তিনি বলেন, বাংলাদেশের তরুণ উদ্যোক্তাদের সহায়তা দিতে সিলাতাকের সঙ্গে এই উদ্ভাবনী মডেল পরীক্ষা-নিরীক্ষায় অংশীদারত্ব গড়ে তুলতে পেরে আমরা উদ্দীপ্ত। এটি কেবল আরও কার্যকরী সেবা উদ্ভাবনে আমাদেরকে সহায়তাই করবে না, বরং ঝুঁকির মাত্রা নিরূপণ এবং উত্তরণেও সহায়তা করবে।

পিছিয়ে পড়া জনগোষ্ঠীর তরুণদের অর্থনৈতিক ক্ষমতায়ন এবং নায্যতাভিত্তিক উন্নত ভবিষ্যৎ বিনির্মাণে এই চুক্তিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উদ্যোক্তাপ্রশিক্ষণব্র্যাক
শেয়ারTweetPin

সর্বশেষ

ব্রাজিল-আর্জেন্টিনার ফাইনাল চান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী, সমীকরণ কী বলে

জুন ১২, ২০২৬

অজিদের হোয়াইটওয়াশ করার অভিযানে বাংলাদেশের অপরিবর্তিত স্কোয়াড

জুন ১২, ২০২৬

১৬ বছর পর চ্যাম্পিয়ন মোহামেডান

জুন ১২, ২০২৬

মোদীর জন্য পূজা দিতে যোধপুর ছুটে গেলেন কঙ্গনা!

জুন ১২, ২০২৬

ঠাকুরগাঁওয়ে প্রথম আসলেন চীনা রাষ্ট্রদূত: কী নিয়ে আলোচনা হলো!

জুন ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT