চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইসিএমএবি বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ড জিতল ব্র্যাক ব্যাংক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:১০ অপরাহ্ণ ২০, ডিসেম্বর ২০২৫
কর্পোরেট নিউজ
A A
ব্র্যাক ব্যাংক আইসিএমএবি বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ড গ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

কর্পোরেট সুশাসনে উৎকর্ষতার স্বীকৃতি হিসেবে টানা নবমবারের মতো আইসিএমএবি বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ড জিতেছে ব্র্যাক ব্যাংক। ব্যাংকটির এই মাইলফলক বাংলাদেশের ব্যাংকিং খাতে সুশাসন ও স্বচ্ছতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।

দ্য ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) আয়োজিত আইসিএমএবি বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ড ২০২৪-এ প্রাইভেট কমার্শিয়াল ব্যাংক ক্যাটাগরিতে সর্বোচ্চ পদক ‘গোল্ড অ্যাওয়ার্ড’ পেয়েছে ব্র্যাক ব্যাংক।

প্রতি বছর এই পুরস্কারটি সেসব প্রতিষ্ঠানকে দেওয়া হয়, যারা নিজেদের কার্যক্রমে কর্পোরেট গভর্ন্যান্স,স্বচ্ছতা ও জবাবদিহিতায় সর্বোচ্চ মান বজায় রাখে। ব্র্যাক ব্যাংকের এই অর্জনের পেছনে রয়েছে ব্যাংকটির শক্তিশালী পারফরম্যান্স। দেশীয় ব্যাংকগুলোর মধ্যে সর্বোচ্চ মার্কেট ক্যাপিটালাইজেশন, আন্তর্জাতিক প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের সর্বোচ্চ অংশগ্রহণ এবং দেশসেরা ক্রেডিট রেটিংপ্রাপ্ত ব্যাংক হিসেবে ব্যাংকটি এই সম্মাননা অর্জন করে।

এছাড়াও, গ্লোবাল অ্যালায়েন্স ফর ব্যাংকিং অন ভ্যালুজ (জিএবিভি)-এর সদস্য হিসেবে ব্যাংকটি মূল্যবোধভিত্তিক ও টেকসই ব্যাংকিং কার্যক্রমে অগ্রণী ভূমিকা রেখে চলেছে।

গত ১৭ ডিসেম্বর ঢাকায় বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তারেক রেফাত উল্লাহ খানের হাতে এ পুরস্কার তুলে দেন।

এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আবদুর রহমান খান, এফসিএমএ, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান, আইসিএমএবি-এর প্রেসিডেন্ট মাহতাব উদ্দিন আহমেদ, এফসিএমএ,এবং ব্র্যাক ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিএফও এম. মাসুদ রানা, এফসিএ-সহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা।

Reneta

এমন অর্জন সম্পর্কে ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তারেক রেফাত উল্লাহ খান বলেন, “সুশাসন, নৈতিকতা, কমপ্লায়েন্স ও স্বচ্ছতা আমাদের ব্যবসায়িক দর্শনের মূল ভিত্তি। আইসিএমএবি-এর মতো প্রতিষ্ঠান থেকে পাওয়া এই ধারাবাহিক স্বীকৃতি আমাদের শক্তিশালী কর্পোরেট গভর্ন্যান্স, জবাবদিহিতা ও স্বচ্ছতার প্রতি প্রতিফলন।”

তিনি আরও বলেন, “এই সম্মাননা আমাদেরকে আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য রেখে কর্পোরেট গভর্ন্যান্স আরও শক্তিশালী করতে অনুপ্রাণিত করবে এবং বাংলাদেশের সবচেয়ে বিশ্বস্ত ও সেরা ব্যাংক হয়ে ওঠার পথে আমাদের অগ্রযাত্রাকে আরও বেগবান করবে। আমাদের ওপর আস্থা রাখার জন্য গ্রাহক ও স্টেকহোল্ডারদের প্রতি আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ।”

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইসিএমএবিআইসিএমএবি বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ডব্র্যাক ব্যাংক
শেয়ারTweetPin

সর্বশেষ

হাঙ্গেরিতে শেষ রাউন্ডে হেরে নর্ম মিস নীড়ের

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনের সব দায়িত্ব দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীকে দেওয়া হয়েছে: মির্জা ফখরুল

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রেক উইথ নিশাত ২০২৬-এর মেন্টি তারমিম রহমান

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

কোনো প্রতিভা প্রতিবন্ধকতার কারণে থেমে থাকবে না: আইসিটি মন্ত্রী

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই আন্দোলন কারও একার কৃতিত্ব নয়, গণতন্ত্রকামী সবার অবদান রয়েছে: আতিকুর রহমান রুমন

আগস্ট ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT