চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশের প্রথম এসএমই ইনোভেশন ল্যাব চালু করল ব্র্যাক ব্যাংক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:১২ অপরাহ্ণ ২২, ডিসেম্বর ২০২৫
কর্পোরেট নিউজ
A A
ব্র্যাক ব্যাংকের দেশের প্রথম এসএমই ইনোভেশন ল্যাব উদ্বোধন অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের আরও শক্তিশালী করতে দেশের প্রথম এসএমই ইনোভেশন ল্যাব ‘ফিনোভিশন (Finnovision)’ চালু করেছে ব্র্যাক ব্যাংক।

এই উদ্যোগের ফলে দেশের অতি ক্ষুদ্র, কুটির, ছোট ও মাঝারি উদ্যোক্তারা (সিএমএসএমই) নতুন ও উদ্ভাবনী সল্যুশনের মাধ্যমে তাদের ব্যবসা বৃদ্ধি ও টেকসই উন্নয়নের সুযোগ পাবেন। উদ্ভাবন, অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিং ও টেকসই উন্নয়নে এই ল্যাবটি ব্র্যাক ব্যাংকের প্রতিশ্রুতির প্রতিফলন।

ঢাকার লেকশোর হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে এই ল্যাবের উদ্বোধন করেন।

Banglabid

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টির অ্যান্ড সিইও তারেক রেফাত উল্লাহ খান, অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড এসএমই ব্যাংকিং সৈয়দ আব্দুল মোমেনসহ উন্নয়ন সহযোগী ও বিভিন্ন শিল্পখাতের প্রতিনিধিরা।

ফিনোভিশন এমন একটি বিশেষ প্ল্যাটফর্ম, যেখানে এসএমই খাতের বর্তমান অর্থনৈতিক, সামাজিক ও পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন সল্যুশন পরীক্ষা, উন্নয়ন ও সম্প্রসারণের সুযোগ থাকবে। মূলত চারটি বিষয়ের ওপর গুরুত্ব দিয়ে এই ল্যাব কাজ করবে। এগুলো হলো নারী উদ্যোক্তাদের অর্থায়নের ঘাটতি কমানো, স্মার্ট ও টেকসই কৃষি উন্নয়ন, জলবায়ু সহনশীল অর্থায়ন জোরদার এবং কুটির ও অতিক্ষুদ্র উদ্যোক্তাদের মূলধারার অর্থনীতিতে যুক্ত করা।

এই ল্যাব একটি সুসংগঠিত ও ফলাফলভিত্তিক প্রক্রিয়ায় কাজ করবে। শুরুতে উদ্যোক্তাদের সমস্যাগুলো চিহ্নিত করা হবে। এরপর নির্দিষ্ট সমস্যা নির্ধারণ করে সম্ভাবনাময় উদ্যোক্তাদের নির্বাচন করা হবে। নির্বাচিত উদ্যোক্তারা বুটক্যাম্পে অংশ নিয়ে ব্যবসা পরিচালনা, বুককিপিং, ক্যাশ-ফ্লো পরিকল্পনা ও প্রবৃদ্ধি কৌশল তৈরিতে হাতে-কলমে প্রশিক্ষণ পাবেন।

Reneta

পরবর্তী ধাপে নির্বাচিত উদ্যোগগুলো পাবে বিশেষ কারিগরি সহায়তা ও মেন্টরশিপ, যাতে উদ্যোক্তারা তাদের প্রোডাক্ট বা সল্যুশন আরও কার্যকরভাবে বাস্তবায়ন ও সম্প্রসারণ করতে পারেন। একইসঙ্গে উদ্যোক্তারা নতুন ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট, মার্কেট, নেটওয়ার্ক ও অর্থায়নের সুযোগও পাবেন।

এই উদ্যোগ এসএমই খাতে ব্র্যাক ব্যাংকের দীর্ঘদিনের পরিশ্রম ও অঙ্গীকারের প্রতিফলন। এটি ব্যাংকটির প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ-এর ‘মিসিং মিডল’-কে সেবা দেওয়ার দর্শনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তৃণমূল উদ্যোক্তাদের জন্য নতুন অর্থায়ন মডেল ও উদ্ভাবনী সল্যুশন তৈরির লক্ষ্যে ডিইজি ইমপালসসহ দেশি-বিদেশি পার্টনারদের সাথে কাজ করবে ফিনোভিশন।

এই উদ্যোগের বিষয়ে ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তারেক রেফাত উল্লাহ খান বলেন, “এই ইনোভেশন ল্যাব আমাদের এসএমই ডিএনএ-এরই অংশ। অর্থায়ন, প্রযুক্তি ও সক্ষমতাকে কাজে লাগিয়ে আমরা উদ্যোক্তাদের শুধু টিকে থাকতে নয়, টেকসইভাবে বড় হতেও সহায়তা করতে চাই।”

ভবিষ্যতে ফিনোভিশন-এর পরিসর আরও বড় করার পরিকল্পনা রয়েছে ব্র্যাক ব্যাংকের। বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে উদ্যোক্তাদের অবদান আরও শক্তিশালী করতে এসএমই খাতের জন্য বিশেষায়িত প্রোডাক্ট ও সেবা চালু করবে ব্যাংকটি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এসএমই ইনোভেশন ল্যাবব্র্যাক ব্যাংক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সোশ্যাল মিডিয়া যাচাই নীতিতে ভারতে আটকা শত শত এইচ-১বি ভিসাধারী

পরবর্তী

বিজয়ের মাসে ‘নকশীকাঁথার জমিন’ এর বিশেষ প্রদর্শনী

পরবর্তী
বাংলাদেশের দুই বোনের গল্প, 'নকশীকাঁথার জমিন' এর বিশেষ প্রদর্শনী।. Channel i News - চ্যানেল আই নিউজ

বিজয়ের মাসে 'নকশীকাঁথার জমিন' এর বিশেষ প্রদর্শনী

বড়দিনের সাজসজ্জার মাঝে এক তরুণী ক্রিসমাসের উপহার দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘এ বছর বড়দিনের আয়োজন আগের মতোই হবে’

সর্বশেষ

সরাসরি ম্যাকাই: বাংলাদেশ-অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট

আগস্ট ২২, ২০২৬

দ্বিতীয়বার এমপি হয়েই সাচিং প্রু জেরীর বাজিমাত

আগস্ট ২২, ২০২৬

এলএনজির কার্গো এলে গ্যাস সংকট কাটার আশা

আগস্ট ২২, ২০২৬

প্রথমবারের মতো পূর্ণমন্ত্রী হওয়া মিল্লাতের রাজনৈতিক উত্থান যেভাবে

আগস্ট ২২, ২০২৬

নতুন নেতৃত্ব পেল টেলিভিশন নাট্যকার সংঘ, কারা আছেন কমিটিতে?

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT