চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজনৈতিক পরিস্থিতির শান্তিপূর্ণ সমাধান চান দেশের রাষ্ট্রবিজ্ঞানীরা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:০৭ অপরাহ্ণ ৩০, জুলাই ২০২৩
- সেমি লিড, রাজনীতি
A A
জনসমাগমের ছবি ও পুলিশি অভিযান, রাজনৈতিক পরিস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে নেতৃবৃন্দের প্রতি রাষ্ট্রবিজ্ঞানীদের সংগঠন ‘বিপিএসএন’ শান্তিপূর্ণ পন্থায় সমস্যা সমাধানে উদ্যোগী হওয়ার আহবান জানিয়েছেন। 

আজ রোববার গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে সংগঠনটির পক্ষ থেকে এই কথা জানানো হয়।

বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানের রাষ্ট্রবিজ্ঞানীদের সংগঠন ‘বাংলাদেশ পলিটিক্যাল সায়েন্স নেটওয়ার্ক’ (বিপিএসএন) এর শিক্ষক-গবেষকগণ এক বিবৃতিতে বলেন, গণতন্ত্র সর্বোৎকৃষ্ট রাজনৈতিক জীবন-ব্যবস্থা হিসেবে বিবেচিত। তবে, এর চর্চা কিছুতেই সহজসাধ্য নয়। এর জন্য সর্বাগ্রে প্রয়োজন, পরমতসহিষ্ণুতা, জনগণের ইচ্ছার স্বাধীনভাবে প্রকাশের সুযোগ ও জন-ইচ্ছাকে সকল রাজনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্র বিন্দুতে স্থান দেয়া।

বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশের মতো পরস্পর বিরোধী ধারায় বিভক্ত সাংঘর্ষিক, প্রতিহিংসা-প্রতিরোধ পরায়ণ রাজনীতির ক্ষেত্রে গণতন্ত্রের চর্চা খুবই দূরূহ এবং রাজনৈতিক নেতৃবৃন্দের সম্মুখে তা এক কঠিন চ্যালেঞ্জ। তাই বলে হাত গুটিয়ে বসে থাকার কোন অবকাশ নেই। শান্তি-শৃঙ্খলা, উন্নয়ন-অগ্রগতি, অন্য কথায়, দেশ-জাতি-জনগণের স্বার্থে কোনোরূপ সহিংসতা কাম্য হতে পারে না। যে বা যারা এরূপ পন্থা অবলম্বন করে, তা কখনো তাদেরও স্বার্থের অনুকূলে যায় না। আমাদের নিকট অতীতের অভিজ্ঞতাও সে কথা বলে। পরমুখী হয়ে দেশের রাজনৈতিক সমস্যার সমাধান কাঙ্ক্ষিত ও সম্মানজনক যেমন নয়, তেমনি তা সম্ভবও নয়। দেশের নেতৃবৃন্দকেই এর সমাধান খুঁজে পেতে হবে। বাস্তব পরিস্থিতির তাগিদ মেনে নিয়ে জনদুর্ভোগ সৃষ্টি বা মানুষের প্রাণহানি ও সম্পদ বিনষ্ট করে এমন পন্থা পরিত্যাগ করে এবং রাজনৈতিক নেতৃত্বের দেশ শাসনের ধারা অব্যাহত রাখার স্বার্থে সাংবিধানিক ধারায় শান্তিপূর্ণভাবে সমস্যা নিরসনে অগ্রবর্তী হওয়ার জন্য আমরা সরকার ও বিরোধী দল নির্বিশেষে সকল নেতৃবৃন্দের প্রতি আহবান জানাচ্ছি।

রাষ্ট্রবিজ্ঞানীরা বলেন, সকলের সম্মিলিত প্রয়াসে ভয়-ভীতিহীন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান আমাদের জন্য একান্ত অপরিহার্য। আমাদের স্মরণ রাখতে হবে, গণতন্ত্রের চর্চা ক্ষণিকের কোনো বিষয় নয় বরং তা সার্বক্ষণিক। এর অব্যাহত চর্চার মধ্য দিয়ে গণতান্ত্রিক প্রতিষ্ঠান-কাঠামো গড়ে ওঠার সুযোগ পায় যা ব্যতীত গণতন্ত্র কখনো নিরাপদ- নির্বিঘ্ন বা টেকসই হতে পারে না। আর গণতন্ত্র টেকসই হলে শুধু এক পক্ষই নয়, বস্তুত সকল পক্ষই কোনো না কোনোভাবে বিজয়ী হয়।

বিবৃতিদানকারীগণ হলেন- অধ্যাপক ড. হারুন-অর-রশিদ, সাবেক উপাচার্য, জাতীয় বিশ্ববিদ্যালয়; অধ্যাপক ড. মাহফুজুল হক চৌধুরী, ভাইস চ্যান্সেলর, চট্টগ্রাম ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি; অধ্যাপক মু. আনসার উদ্দিন, রাজশাহী বিশ্ববিদ্যালয়; অধ্যাপক ড. আল মাসুদ হাসানুজ্জামান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়; অধ্যাপক ড. নাসিম আখতার হোসেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ; অধ্যাপক ড. ভূঁইয়া মনোয়ার কবির, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়; ড. জালাল ফিরোজ, পরিচালক, সেন্টার ফর পার্লামেন্ট স্টাডিজ, ঢাকা; অধ্যাপক ড. গোবিন্দ চক্রবর্ত্তী, ঢাকা বিশ্ববিদ্যালয়; অধ্যাপক ড. মুহাম্মদ সোহরাব হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়; অধ্যাপক ড. শামসুন্নাহার খানম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়; অধ্যাপক ড. হাসান জাকিরুল ইসলাম, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়; অধ্যাপক ড. জায়েদা শারমীন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়; অধ্যাপক ড. আসমা বিনতে ইকবাল, জগন্নাথ বিশ্ববিদ্যালয়; ড. ফেরদৌস জামান, বাংলাদেশ ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন (ইউজিসি); অধ্যাপক ড. রফিক শাহরিয়ার, ঢাকা বিশ্ববিদ্যালয়; ড. মামুন আল মোস্তফা, সহযোগী অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়; শরিফুল ইসলাম, রংপুর বিশ্ববিদ্যালয়; ড. শরিফ আহমেদ চৌধুরী, পরিচালক, বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট অ্যান্ড ডেমক্রেসি; ড. নিবেদিতা রায়, সহযোগী অধ্যাপক, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং মিসেস নাজিয়া আরেফা, সহকারী অধ্যাপক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

শেখ হাসিনা সোনার বাংলার রূপকার: ৩০৩

পরবর্তী

অর্থ ভারতীয় ক্রিকেটারদের অহংকারী করছে

পরবর্তী
বাংলাদেশি ক্রিকেটারদের অহংকারের জন্য ভারতীয় ক্রিকেটাররা প্রভাবিত. Channel i News - চ্যানেল আই নিউজ

অর্থ ভারতীয় ক্রিকেটারদের অহংকারী করছে

বাংলাদেশের সুপ্রিম কোর্ট ভবনের ছবি, আধুনিক স্থাপত্যশৈলী. Channel i News - চ্যানেল আই নিউজ

নিবন্ধন পেতে জাতীয় জনতা পার্টির রিটে হাইকোর্টের রুল

সর্বশেষ

ভারতের আগেই ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’ নিয়ে যুক্তরাষ্ট্রে উন্মাদনা

আগস্ট ২৮, ২০২৬

বিদেশি উদ্ধারকারী দলকে না বলল নেপাল, নিজস্ব বাহিনীর ওপরই আস্থা

আগস্ট ২৮, ২০২৬

চ্যাম্পিয়ন্স লিগ ড্র: বার্সা-ম্যানসিটি শুরুতেই দেখা, রিয়াল-বায়ার্ন কেমন প্রতিপক্ষ পেল

আগস্ট ২৭, ২০২৬
পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি

‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’তে আরও দেশ যুক্ত হতে পারবে: পাকিস্তান

আগস্ট ২৭, ২০২৬

সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT