চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উত্তাপ ছড়ানো ম্যাচে আবাহনীকে রুখে দিল মোহামেডান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:০২ অপরাহ্ন ২৩, ফেব্রুয়ারি ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A

আক্রমণ পাল্টা আক্রমণে ঠাঁসা ম্যাচে ছিল উত্তেজনা, ফাউলের ছড়াছড়ি, শক্তি প্রদর্শনের বাড়াবাড়ি। ঝাঁঝালো মোহামেডান-আবাহনী দ্বৈরথে লাল কার্ড দেখানো নিয়েও হয়েছে গোলমাল। দুই গোলে পিছিয়ে পড়েও জোড়া পেনাল্টি কিকে লক্ষ্যভেদে সক্ষম হওয়ায় চিরপ্রতিদ্বন্দ্বী ঢাকা আবাহনীর বিপক্ষে ২-২ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে মোহামেডান স্পোর্টিং ক্লাব। 

ময়মনসিংহ, রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে শুক্রবার দুপুরে ম্যাচের দ্বিতীয় মিনিটেই দারুণ এক গোলে লিড পায় ঢাকা আবাহনী। ডি বক্সের বাইরে ফাউলের শিকার হন ব্রুনো রোচা। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নিজেই নেন ফ্রি কিক। কোণাকুণি শটে সম্পূর্ণভাবে পরাস্ত হন মোহামেডান গোলরক্ষক সুজন হোসেন। বল জালে জড়ালে আকাশী-নীলরা উদযাপনে মাতে।

মিনিট পাঁচেক পর সাদা-কালোদের মিডফিল্ডার মোজাফফরফের দূরপাল্লার ফ্রি কিক অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। ১৪ মিনিটে ব্রুনো রোচার কিক পোস্টের উপর দিয়ে না গেলে ব্যবধান দ্বিগুণ হতে পারতো। খানিক পর আরিফ হোসেনের ক্রসে শেষ মুহূর্তে সোলেমান দিয়াবাতে টোকা দিতে না পারায় আনতে পারেননি সমতা।

মেহেদী হাসানের থ্রো ইনে বল ডি বক্সে যায়। জটলার ভেতর রাকিবের কিক ১৬ মিনিটে পা দিয়ে ঠেকান আবাহনীর গোলরক্ষক পাপ্পু হোসেন। ৩৯ মিনিটে মিনহাজুল আবেদিন রাকিবের শট সামান্য উপর দিয়ে যাওয়ায় মোহামেডান জালের দেখা পায়নি।

প্রথমার্ধের যোগ করা সময়ের প্রথম মিনিটে দিয়াবাতের শট আবাহনীর ইরানি ডিফেন্ডার মিলাদ সেইখির বুকের পাজরে লাগে। ব্যাথায় কাতরে মাঠে পড়ে যান। সামান্য সময়ের জন্য বন্ধ থাকে খেলা।

বিরতির পর ৫১ মিনিটে সমতায় ফেরার সুযোগ হারায় মোহামেডান। মোজাফফরফের পাসে বল পাওয়া ইমানুয়েল টনির শট দুই পায়ের ফাঁক দিয়ে শরীরে আটকে নেন গোলরক্ষক পাপ্পু।

Reneta

৫৫ মিনিটে দ্বিতীয় গোল পাওয়া আবাহনী ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের দিকে নেয়। বাঁ প্রান্ত দিয়ে ওয়াশিংটনের ক্রসে বল নেন রোচা। সুজন ঝাঁপিয়ে বল ধরতে না পারায় করনেলিয়াস স্টুয়ার্ট লক্ষ্যভেদ করেন।

ডি বক্সের ভেতর ইমানুয়েল সানডেকে ফাউল করেন হৃদয়, পেনাল্টির বাঁশি বাজান রেফারি। বাজে ফাউল করায় হলুদ কার্ড দেখেন হৃদয়। দুই গোলে পিছিয়ে পড়া মোহামেডানের হয়ে ৬৮ মিনিটে নিশানাভেদ করেন সোলেমান দিয়াবাতে।

৭৩ মিনিটে রোচার শট বারে লেগে ফিরলে আবাহনী পায়নি তৃতীয় গোলের দেখা।

খেলার ৮০ মিনিটে নাটকীয় ঘটনার দেখা মেলে। ডি বক্সে জটলার ভেতর ওয়াশিংটনের হাতে বল লাগায় রেফারি বাজান পেনাল্টির বাঁশি। আবাহনীর ডাগ আউটে থাকা ম্যানেজার নজরুল এতে তীব্র প্রতিক্রিয়া দেখানোয় লাল কার্ড পান।

পাঁচ মিনিট পর স্পট কিকে দিয়াবাতে বল জালে পাঠালেও রেফারি বাঁশি বাজানোর আগে খেলোয়াড়রা ডি বক্সে ঢুকে পড়েন। রেফারি আবারো পেনাল্টি ইইক নেয়ার নির্দেশ দেন। দিয়াবাতে জালে বল জড়াতে মোটেও ভুল করেননি।

 

Jui  Banner Campaign
ট্যাগ: ঢাকা আবাহনীবাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলময়মনসিংহমোহামেডানরফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ভারতের সংসদে মোদিকে ঘিরে তুমুল হট্টগোল

ফেব্রুয়ারি ৫, ২০২৬

রানতাড়ার রেকর্ড গড়ে বিশ্বকাপের ফাইনালে ভারত

ফেব্রুয়ারি ৪, ২০২৬

আসর শুরুর আগের দিন পৃষ্ঠপোষক পেল বিসিবির নতুন টুর্নামেন্ট

ফেব্রুয়ারি ৪, ২০২৬
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান, ছবি: সংগৃহীত।

বিএনপি শ্রম মর্যাদা ভিত্তিক এবং সমতা ভিত্তিক রাষ্ট্র গড়ে তুলতে চায়: ডা. জুবাইদা রহমান

ফেব্রুয়ারি ৪, ২০২৬
ছবি সংগৃহীত

সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনে ইসির নির্দেশ

ফেব্রুয়ারি ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT