চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিপিএলের দ্বাদশ আসরে থাকছে না আইএমজি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:০৫ অপরাহ্ণ ২৬, নভেম্বর ২০২৫
অন্যান্য
A A
বিসিবি পরিচালক ও বিপিএল গর্ভনিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু।

বিসিবি পরিচালক ও বিপিএল গর্ভনিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু।

গত সেপ্টেম্বরে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজনে আমেরিকান ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান আইএমজির সঙ্গে চুক্তির কথা জানিয়েছিল বাংলাদেশ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কয়েক মাস পেরিয়ে গেলেও এখনো তাদের সঙ্গে চুক্তির কাজ সারেনি বিপিএল গভর্নিং কাউন্সিল। ফলে বিপিএলের দ্বাদশ আসরে থাকছে না প্রতিষ্ঠানটি।

বুধবার মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে বিষয়টি জানিয়েছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু। তবে, বিপিএলের ১৩তম আসরে থেকে পুরোদমে কাজ করবে আইএমজি। মূলত, কাজটা অনেকটা নিজেরা গুছিয়ে নেয়ায় বাড়তি টাকা খরচ করতে চায়নি বিপিএল গভর্নিং কাউন্সিল।

ইফতেখার রহমান বলেছেন, ‘এত অল্প সময়ে আমরা আনতে পারি। ওদের সাথে তো আমাদের তিন বছরের চুক্তি। কিছুদিনের মধ্যে চুক্তিটা স্বাক্ষর হয়ে যাচ্ছে। আমরা মনে করছি আইএমজিকে আনতে আমাদের যে টাকা খরচ হবে…টাইম ধরার জন্য আইএমজির অনেক কাজ আমরা করে ফেলেছি। আইএমজি এমনিতে আমাদের সহায়তা করছে। তবে তাদের চুক্তি শুরু হবে ১৩তম বিপিএল থেকে।’

এর আগে ইভেন্ট ম্যানেজমেন্টের জন্য বিসিবি দরপত্র আহ্বান করলে পাঁচটি প্রতিষ্ঠান আগ্রহ প্রকাশ করে। অ্যাপেক্স স্পোর্টস কনসাল্টিং, রিয়েল ইম্প্যাক্ট অ্যান্ড অ্যাবসলুট লিজেন্ডস স্পোর্টস, দ্য আইপিজে গ্রুপ, মাইন্ড ট্রি লিমিটেড ও ট্রান্সপোর্ট গ্রুপকে পেছনে ফেলে বিপিএলের দায়িত্ব পায় আইএমজি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইএমজিবিপিএল ২০২৫বিসিবিমিঠুলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

সিনেপ্লেক্সে শাকিবের ত্রিমুখী দাপট: একসঙ্গে চলছে তিন সিনেমা

জুন ১৯, ২০২৬

এন্দ্রিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে: আনচেলত্তি

জুন ১৯, ২০২৬
ছবি- এআই

বাজেটের পরও কমেনি সবজির দাম, চাল-ডাল-ভোজ্যতেলে স্বস্তি

জুন ১৯, ২০২৬

‘এত বড় অপরাধেরও রাজীবের বিচার হয়নি’: শিহাব শাহীনের ক্ষোভ

জুন ১৯, ২০২৬

এত রান করে জিততে পারবে বাংলাদেশ?

জুন ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT