চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আক্ষেপ ঘোচাতে চান মিরাজ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:০০ অপরাহ্ণ ২৯, ফেব্রুয়ারি ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

বিপিএলের পর্দা নামতে বাকী আর মাত্র একদিন। শুক্রবার ফাইনাল দিয়ে শেষ হবে আসর। ফাইনালে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হবে ফরচুন বরিশাল। কোয়ালিফায়ারে দুটি দলই হারিয়েছে রংপুর রাইডার্সকে। বরিশাল অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ তৃতীয়বারের মত ফাইনাল খেলতে চলেছেন। আগের দুবার ট্রফি স্পর্শ করা না হলেও এবার আক্ষেপ ঘোচাতে। বরিশালের হয়ে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখছেন টাইগার অলরাউন্ডার। 

বিপিএলে এর আগে দুবার ফাইনাল খেলেছেন মিরাজ। দুটি ফাইনালেই তার হেরে যায়। ২০১৬ সালে প্রথমবার রাজশাহী কিংসের ফাইনালে খেলেন মিরাজ। সেবার ঢাকা ডায়নামাইটসের কাছে হেরে শিরোপা বঞ্চিত হয় তারা। ২০১৯-২০ আসরে দ্বিতীয়বার ফাইনালে খুলনা টাইগার্সের হয়ে খেলেন মিরাজ। সেবার রংপুরের কাছে হেরে যায় তার দল।

শুক্রবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা সাতটায় শিরোপার মহারণে নামবে কুমিল্লা ও বরিশাল। তার আগের দিন বৃহস্পতিবার রাজধানীর আহসান মঞ্জিলে ট্রফির সঙ্গে ফটোসেশন সেরে নিয়েছে দুই দলের দুই প্রতিনিধি।

বরিশালের প্রতিনিধি হয়ে এসেছিলেন মিরাজ। ফটোসেশন শেষে জানিয়েছেন শিরোপা না জেতার আক্ষেপ ঘোচানোর কথা। বলেছেন, ‘কখনো বিপিএলে ট্রফি জেতেনি। যদি চ্যাম্পিয়ন হতে পারি, এবারই প্রথম চ্যাম্পিয়ন হব। এর আগে দুবার ফাইনাল খেলেছি, এটা নিয়ে তৃতীয়বার হবে। চ্যাম্পিয়ন হওয়ার জন্যই খেলব। সবাই চায় চ্যাম্পিয়ন হতে, কুমিল্লাও চায়। মাঠে যারা ভালো খেলবে, তারাই জিতবে।’

২০২২ আসরের ফাইনালে বরিশালকে ১ রানে হারিয়ে চ্যাম্পিয়ন কুমিল্লা। সেই ম্যাচটি কথা স্মরণ করিয়ে জমজমাট ফাইনালের আশা করছেন বরিশাল অলরাউন্ডার। বলেছেন, ‘ক্রিকেট এমন একটা খেলা, যেদিন যারা ভালো খেলবে তারা জিতবে। এর আগেও বরিশাল-কুমিল্লা ফাইনাল হয়েছে, সেবার বরিশাল ১ রানে হেরেছে। আশা করছি, আবার ভালো একটা ম্যাচ হবে, সবাই উপভোগ করবে।’

চলতি বিপিএলে দারুণ খেলছে কুমিল্লা। লিগপর্বে দু’দলের মুখোমুখিতে সমানে সমান কুমিল্লা-বরিশাল। প্রথম লেগে কুমিল্লা জয় পেলেও দ্বিতীয় লেগে হেরে যায় বরিশালকে। তবে কুমিল্লাকে বড় দল হিসেবেই মানছেন মিরাজ।

Reneta

‘কুমিল্লা সব সময়ই অনেক বড় দল, তারা অনেক ভালো দল সব সময়ই গড়ে। প্রতিপক্ষ হিসেবে চ্যালেঞ্জিং হবে, সহজ হবে না। দুই দলের খেলাটা ভালো হবে। কারণ, আমাদের দলও অনেক শক্তিশালী। আমাদের দলেও অভিজ্ঞ খেলোয়াড় আছে, দেশের বাইরে যারা আছে, তারাও খুব ভালো খেলোয়াড়।’

গতবার বিপিএল ফাইনালের ট্রফি প্রদর্শনী হয়েছিল মেট্রোরেলে, এবার আহসান মঞ্জিলে। বিসিবির এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন মিরাজ, ‘এটা বিশাল বড় একটা ব্যাপার। এর মাধ্যমে দেশের ঐতিহ্যকে ফুটিয়ে তোলা হচ্ছে। দিনে দিনে আমাদের ঐতিহ্যকে মানুষ ভুলে যাচ্ছে, নতুন প্রজন্ম অনেক কিছুই জানছে না। এর মাধ্যমে হয়তো মানুষ নতুন করে জানছে। ভালো লাগার বিষয়।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আহসান মঞ্জিলকুমিল্লা ভিক্টোরিয়ান্সফরচুন বরিশালফাইনালবিপিএল-২০২৪মিরাজলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

‘মুখ ও মুখোশ’-এর ৭০ বছর

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

‘এক দফা’ নিয়ে বিতর্ক হাস্যকর, জুলাই আন্দোলনে সবার মালিকানা আছে: ফারুকী

আগস্ট ২, ২০২৬

ইংল্যান্ডে প্রীতি ম্যাচ খেলছে না বার্সেলোনা

আগস্ট ২, ২০২৬

আন্দোলনে আহত-নিহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও সহায়তা দেওয়া হবে: প্রেস সচিব

আগস্ট ২, ২০২৬

সাকিবের খরুচে বোলিং, দুইশ পার ডাম্বুলার

আগস্ট ২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT