চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উড়তে থাকা খুলনাকে থামাল বরিশাল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩৭ অপরাহ্ণ ০৩, ফেব্রুয়ারি ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেট খেলোয়াড় ব্যাট হাতে রান করার জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

অনেকটা একপেশেই ছিল ম্যাচটা। জয়ের পথে এগিয়ে ছিল আসরে উড়তে থাকা খুলনা টাইগার্স। সেখানে বাধা হানেন মেহেদী হাসান মিরাজ। তার ঝড়ো ব্যাটিংয়ে শেষ ওভারে জয়ের জন্য ফরচুন বরিশালের দরকার ছিল ১৮ । বলে এসেছিলেন দাসুন শানাকা। তবে রূপসা পাড়ের দলটিকে হতাশ করেন এই ডানহাতি মিডিয়াম পেসার। শোয়েব মালিককে সঙ্গী করে ৫ উইকেট হাতে রেখে বরিশালের জয় নিশ্চিত করেন মিরাজ। 

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শেষ দিনের প্রথম ম্যাচে টসে জিতে খুলনাকে ব্যাটে পাঠান বরিশাল অধিনায়ক তামিম ইকবাল। নির্ধারিত ওভার শেষে ৮ উইকেটে ১৫৫ রান তোলে তারা। জবাবে ২ বল ও ৫ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে বরিশাল। আসরে ম্যাচ খেলে তৃতীয় জয় পেল বরিশাল। অন্যদিকে পাঁচ ম্যাচে প্রথম হারের স্বাদ নিল এনামুল হক বিজয়ের দল।

আগে ব্যাটে নেমে শুরুটা ভালো হয়নি খুলনার। ১৬ ওভারে ৮৮ রানেই সাত ব্যাটারকে হারায় তারা। শেষের চার ওভারে ঝড় তোলেন মোহাম্মদ নাওয়াজ ও ফাহিম আশরাফ। দুই পাকিস্তানি ব্যাটারের ২৪ বলে ৬৭ রানের জুটিতে ১৫৫ রানের সংগ্রহ গড়ে খুলনা।

Banglabid

পাঁচটি চার ও এক ছক্কায় ১৩ বলে ৩২ রান করে আউট হন ফাহিম। আর চারটি ছক্কায় ২৩ বলে ৩৮ রানে অপরাজিত ছিলেন নাওয়াজ। এছাড়া পারভেজ হোসেন ইমন ২৪ বলে ৩৩ রান করেন। বাকী ব্যাটারদের কেউ করতে পারেননি উল্লেখযোগ্য রান।

বরিশালের হয়ে তাইজুল শোয়েব মালিক নেন দুটি করে উইকেট। এছাড়া ইমরান ও আকিফ জাভেদ নেন একটি করে।

জবাবে নেমে দ্বিতীয় ওভারেই আহমেদ শেহজাদের উইকেট হারায় বরিশাল। দলীয় ৩৪ রানে ফিরে যান তামিম ইকবাল। ১৮ বলে ২০ করেন টাইগার ওপেনার। ৯.১ ওভারে সৌম্যর উইকেট হারায় বরিশাল। ২৩ বলে ২৬ রান করে ফিরে যান সৌম্য।

Reneta

১৩.২ ওভারে ৯০ রানে চতুর্থ উইকেট হারায় কীর্তনখোলা পাড়ের দলটি। মুশফিকুর রহিম ফিরে যান ২৫ বলে ২৭ রান করে। ব্যর্থ হয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। ৯ বলে ৪ রান করে ফিরে যান তিনি।

পরে ঝড় তুলে বরিশালকে জয়ের বন্দরে পৌঁছান মিরাজ ও শোয়েব মালিক। তিন ছক্কা ও এক চারে ১৫ বলে ৩১ রান করেন মিরাজ। এক চার ও তিন ছক্কায় ২৫ বলে ৪১ রান করেন মালিক।

খুলনার হয়ে ফাহিম আশরাফ নেন তিন উইকেট। এছাড়া নাসুম ও নাহিদুল নেন একটি করে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খুলনা টাইগার্সফরচুন বরিশালবিপিএল-২০২৪মালিকমিরাজলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নারায়ণগঞ্জের আগুন নিয়ন্ত্রণে

পরবর্তী

বাংলাদেশে আসছেন না রঙ্গনা হেরাথ

পরবর্তী
বাংলাদেশ ক্রিকেটার সাকিব আল হাসান ও মিরাজ সংবাদ সম্মেলনে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশে আসছেন না রঙ্গনা হেরাথ

বাড়ির ভিতরে এক নারী, তার মুখে উদ্বেগের ছাপ. Channel i News - চ্যানেল আই নিউজ

স্ত্রীকে ১২ বছর তালাবন্দী রেখেছিল স্বামী!

সর্বশেষ

সরকারের প্রথম ১৮০ দিন: ক্রীড়াঙ্গণে সংস্কার ও তৃণমূলে নজর

আগস্ট ২০, ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ আজ

আগস্ট ২০, ২০২৬

যশোরের আউশ চাষিদের জন্য আশীর্বাদ ব্রি ধান ৯৮ ও ড্রাইয়ার মেশিন

আগস্ট ২০, ২০২৬

টেকসই চামড়াখাত বিনির্মাণে ত্রিপক্ষীয় পরামর্শক কমিটি: টিসিসি

আগস্ট ২০, ২০২৬

মেঘনার ভাঙনরোধে জিও ব্যাগ প্রকল্পে অনিয়মের অভিযোগ

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT