চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাঠে নামতে তর সইছে না রোসের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:১৩ অপরাহ্ণ ২১, জানুয়ারি ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেটার হেলমেট পরা পুরুষের ছবি, খেলাধুলার প্রস্তুতি. Channel i News - চ্যানেল আই নিউজ

চলতি বিগ ব্যাশ লিগে সিডনি থান্ডারের হয়ে খেলেছেন অ্যালেক্স রোস। প্লে অফে তার দল জায়গা করে নিতে না পারায় অস্ট্রেলিয়ার এই ক্রিকেটার বাংলাদেশে এসেছেন বিপিএল মাতাতে। চলতি বিপিএলে তাকে দলে টেনেছে দুর্দান্ত ঢাকা।

শনিবার বিপিএল খেলতে ঢাকায় এসেছেন এই ডানহাতি মিডল অর্ডার ব্যাটার। রোববার দলের সঙ্গে করেছেন অনুশীলনও। এখন অপেক্ষা কেবল মাঠে নামার। তবে সেই তর সইছে না এই অজি ক্রিকেটারের। অনুশীলন শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেন এমনটা।

‘খুবই রোমাঞ্চিত (বাংলাদেশে এসে)। সবকিছু খুব দ্রুত হয়ে গেল। আমি টিভিতে বিপিএল দেখেছি কিছুটা। প্রথম ম্যাচটা ফ্লাইটে বসে দেখেছি। ছেলেরা খুব ভালো খেলেছে। আমি দলের সঙ্গে যোগ দিতে পেরে রোমাঞ্চিত।’

Banglabid

সর্বশেষ লঙ্কান প্রিমিয়ার লিগে ডাম্বুলা অরার হয়ে খেলেছেন রোস। বাংলাদেশের আর শ্রীলঙ্কার কন্ডিশন প্রায় একই। তাই এলপিএল খেলার অভিজ্ঞতাই কাজে লাগাতে চান তিনি। অনুশীলনে নাকি দুই দেশের উইকেটের অনেক মিল খুঁজে পেয়েছেন এই ডানহাতি ব্যাটার। বলেছেন, ‘কন্ডিশন সম্পর্কে ধারণা পেতে নেটে লম্বা সময় ব্যাটিং করেছি। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়ার চেষ্টা করছি। আমি শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগ খেলেছি গত বছর। ওইখানে অর্জন করা অভিজ্ঞতা এখানে কাজে দেবে। অনুশীলন উইকেটেও অনেক মিল। আমি দলের খেলোয়াড়দের কাছ থেকে শুনেছি, ম্যাচের উইকেট কিছুটা ভালো।’

চলতি বিগ ব্যাশে স্পিন সহায়ক উইকেটে বেশ কিছু ম্যাচ খেলতে হয়েছে রোসকে। সেখান থেকে নেয়া কিছু অভিজ্ঞতা কাজে লাগাতে চান রস। তিনি বলেন, ‘আমরা এবার বিগ ব্যাশে কিছু ম্যাচে বাজে উইকেট পেয়েছি। কিছুটা অভিজ্ঞতা হয়েছে স্পিন করা বলের বিপক্ষে খেলে, উইকেটও মন্থর ছিল। তবে টিভিতে যা দেখলাম, তার সঙ্গে সব সময় মিলবে না। আমি শুধু এখানে খেলার জন্য উন্মুখ হয়ে আছি।’

সুইপ শট খেলা নিয়ে রস বলেছেন, ‘আমার মনে হয়, সুইপ এখানে খুব কার্যকর হবে। আপনি ক্রিজ ছেড়ে খেলতে চাইবেন না খুব একটা। সুইপ ও রিভার্স সুইপ, এভাবে যদি কিছু বাউন্ডারি পাওয়া যায়, সে চেষ্টা করব। বিশেষ করে অল্প রানের ম্যাচে আপনি যদি স্পিনের বিপক্ষে চাপ সৃষ্টি করতে পারেন, তাহলে ভালো। আশা করি, আমি সেটা করতে পারব।’

Reneta

সোমবার নিজেদের দ্বিতীয় ম্যাচে ফরচুন বরিশালের মুখোমুখি হবে দুর্দান্ত ঢাকা। দুপুর দেড়টায় মিরপুর-শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গড়াবে লড়াই। নিজেদের প্রথম ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারিয়ে আসর শুরু করেছে তারা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দুর্দান্ত ঢাকাফরচুন বরিশালবিপিএল-২০২৪রোসলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সালাহউদ্দিন আহমদকে গুমের ঘটনায় যে ২ জনকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

আগস্ট ১০, ২০২৬

বড় চমকের প্রস্তুতি, দুই বিশ্বকাপজয়ীর খুব কাছাকাছি বার্সা, আছে এক আর্জেন্টাইন

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

বিটরুট খাবেন, নাকি শুধু দেখবেন? জানুন এর পুষ্টিগুণ

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রদর্শনীর চিত্রকর্মে একাত্তরের চেয়ে চব্বিশকে বড় দেখানোর অভিযোগ

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

জামায়াতের প্রদর্শনীতে মুক্তিযুদ্ধ আছে, নেই দলটির ১৯৭১-এর ভূমিকা

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT