চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেষ ওভারে খুলনাকে হারাল ঢাকা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:১৮ অপরাহ্ণ ০৭, জানুয়ারি ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দুপুরের দ্বিতীয় ম্যাচটিও দেখেছে রানখরা। ঢাকা ডমিনেটরসের বিপক্ষে টস হেরে আগে ব্যাট করে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১১৩ রান তোলে খুলনা টাইগার্স। জবাবে নাসির হোসেনের অপরাজিত ৩৬ রানে ৬ উইকেট হাতে রেখেই লক্ষ্য পেরিয়ে যায় ঢাকা।

শনিবার শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আসরে নিজেদের প্রথম খেলায় ৬ উইকেটের জয় পেয়েছে ডমিনেটরসরা। লো স্কোরিং ম্যাচে ছোট লক্ষ্য পেরোতেও তাদের ১৯.১ ওভার পর্যন্ত ব্যাটিং করতে হয়েছে, উইকেট হারিয়েছে চারটি।

বোলিংয়ে আল আমিন-সানিদের দুর্দান্ত পারফর্মের ১১৪ রানের সহজ লক্ষ্য পায় ঢাকা। জবাবে ব্যাট করতে নেমে অবশ্য বড় জয়ের পথে থাকলেও মাঝে কিছুটা খেই হারায় তারা। আহমেদ শেহজাদ রিটায়ার হার্ট হয়ে মাঠ ছাড়ার পর বেশি সময় থাকতে পারেননি মোহাম্মদ মিঠুন ও উসমান গনিরা।

Banglabid

তবে দিলশান মানুওয়ারার ২২, জীবন পাওয়া সৌম্য সরকারের ১৬ এবং অধিনায়ক নাসির হোসেনের ৩৬ বলে ৩৬ রানের ইনিংসে জয় তুলে নেয় ঢাকা।

খুলনা টাইগার্সের ব্যাটিং ব্যর্থতার দিনে দুর্দান্ত বোলিং করেছেন দলটির অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। ৪ ওভারে ২২ রান দিয়ে তিনি তুলে নেন দুটি উেইকেট।

এরআগে মিরপুরে ঘন কুয়াশার কারণে খেলা শুরুর সময় ৩০ মিনিট পেছায়। খুলনার ওপেনার তামিম ইকবাল ৮ করে সানির শর্ট বলে স্কয়ার লেগে ক্যাচ দেন। মোহাম্মদ সাইফউদ্দিন ১৯, আজম খান ১৮, ওয়াহাব রিয়াজ ১০ ও সাব্বির রহমান ১১ রানে অপরাজিত থাকেন। বাকি কেউ ছুঁতে পারেননি দুই অঙ্ক।

Reneta

৪ ওভারে ২৮ রান দিয়ে চার উইকেট তুলে নেন ঢাকার পেসার আল-আমিন হোসেন। অধিনায়ক নাসির হোসেন ও আরাফাত সানি দুটি করে উইকেট নেন। ১১৪ রানের সহজ লক্ষ্য পায় সৌম্য-শেহজাদরা। যা পেরোতেও প্রয়োজন পরে ২০ ওভার পর্যন্ত ব্যাটিং।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খুলনা টাইগার্সঢাকা ডমিনেটরসবিপিএল-২০২৩মিরপুরলিড স্পোর্টসশের-ই-বাংলা স্টেডিয়াম
শেয়ারTweetPin

সর্বশেষ

উয়েফা সুপার কাপ ফাইনাল পরিচালনা করবেন যুক্তরাষ্ট্রে ঢুকতে না পারা সোমালিয়ান রেফারি

আগস্ট ১১, ২০২৬

বিশ্বকাপের মালিকানা বিক্রির পরিকল্পনার নেতৃত্বে থাকা সেই ব্যাংকারের সঙ্গে কী যোগসূত্র ছিল এপস্টিনের

আগস্ট ১১, ২০২৬

কাইথি-লিও-কুলির পরিচালক এবার নায়ক, বক্স অফিসে তোলপাড়!

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশের আবহাওয়ার উপযোগী এসি আনল আইটেল

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রসূতি সেজে নবজাতক চুরি, গোবিন্দগঞ্জে স্বামী-স্ত্রী আটক

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT