চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আফিফ-রাসুলির ব্যাটে চট্টগ্রামের দুর্দান্ত জয়

common common
৯:৩৩ অপরাহ্ণ ১৪, জানুয়ারি ২০২৩
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

ঢাকা ডমিনেটরসের বিপক্ষে শেষ ২৫ বলে ৪০ রানের সমীকরণ চট্টগ্রাম চ্যালেঞ্জার্স মেলাল ২.২ ওভার হাতে রেখে। শেষে চার-ছক্কার ফোয়ারা ছুটিয়ে ১৪ বল আগেই খেলা শেষ করেন ডারউইশ রাসুলি। ৩৩ বলে ৫৬ রানের বিধ্বংসী ইনিংস খেলে এনে দেন ৮ উইকেটের জয়। 

৫২ বলে ৬৯ রানের অপরাজিত ইনিংস খেলেন আফিফ হোসেন। অবিচ্ছিন্ন তৃতীয় উইকেট জুটিতে আসে ১০৩ রান।

ঢাকার দেয়া ১৫৯ রানের লক্ষ্যে আফিফ ছিলেন অনবদ্য। তার ব্যাটেই তৈরি হয় জয়ের পথ। শেষে রাসুলি ঝড় তুলে আগেভাগেই শেষ করেন খেলা। শেষ দশ বলে ৭টি বাউন্ডারি মারেন এ পাওয়ার হিটার।

তাসকিন আহমেদ ও আরাফাত সানি একটি করে উইকেট নেন।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে রাতে ম্যাচে টস জিতে আগে ব্যাটিং বেছে নেন ঢাকার অধিনায়ক নাসির হোসেন। প্রথম নয় ওভারে উইকেট না হারালেও রানের গতি বাড়াতে পারেনি তারা। দলীয় ৬০ রানে ওপেনিং জুটি ভাঙার পর উসমান ঘানি আক্রমণাত্মক ব্যাটিং করে রানের চাকা সচল রাখার চেষ্টা করেছিলেন।

ঘানির বিদায়ের পর ধীরগতিতে ব্যাট করতে থাকা ঢাকা আরিফুল হকের শেষদিকের ঝড়ে ৬ উইকেটে ১৫৮ রান স্কোরবোর্ডে জমা করেছে।

Reneta

ওপেনার মিজানুর রহমান ৩ চারে ২৮ রান করলেও খেলেন ৩৩ বল। ঘানি ৩৩ বলে ২ চার ও ৪ ছক্কায় ৪৩ রান করে সাজঘরে ফেরেন।

সৌম্য সরকার হন ব্যর্থ, ৪ রান করেই সাজঘরে ফেরেন। মোহাম্মাদ মিঠুন ৯ রান করে স্টাম্পিংয়ের ফাঁদে পড়েন। অধিনায়ক নাসির হোসেন ক্রিজ ছাড়ার আগে ২২ বলে ৪টি চারে করেন ৩০ রান।

শেষ দুই অবারে ২৫ রান তুলতে পারায় ঢাকা দেড়শ রানের গণ্ডি পার হয়। ১৮ বলে ২ চার ও এক ছক্কায় ২৯ রানে অপরাজিত থাকেন আরিফুল হক। মোহাম্মাদ ইমরান ৫ রান করে শেষ ওভারের চতুর্থ বলে মাঠ ছাড়েন।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের পক্ষে দুটি করে উইকেট পান মেহেদী হাসান রানা ও নিহাদুজ্জামান। একটি উইকেট নেন মালিন্দা পুষ্পকুমারা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চট্টগ্রাম চ্যালেঞ্জার্সঢাকা ডমিনেটর্সবিপিএল-২০২৩লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

রাজধানীতে ডাকাতির সময় নারীকে শ্বাসরোধে হত্যা

জুলাই ৩০, ২০২৬

‘ডিজিটাল রূপান্তরে কোনো প্রান্তিক জনগোষ্ঠী পিছিয়ে থাকবে না’

জুলাই ৩০, ২০২৬

প্রধানমন্ত্রীর কাছ থেকে ৩ প্রতিবন্ধী ব্যক্তির নিয়োগপত্র গ্রহণ

জুলাই ৩০, ২০২৬

ভোলা-বরিশাল সেতুতে জাপানি বিনিয়োগ আনছে স্ট্যালিয়ন ক্যাপিটাল

জুলাই ৩০, ২০২৬

ব্রাজিল খেলতে আসছে ভারতে, জানাল দিন তারিখ

জুলাই ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT